অনিঃশেষ আলো ৬ ১১২ জাবাল (রা.)কে প্রস্তাব করল, আপনারা শামের একটা জেলা ও উর্দুনের একটা অংশ নিয়ে নিন এবং ফিরে চলে যান । উত্তরে হযরত মু'আয ইবনে জাবাল (রো.) উঠে দীড়ালেন এবং আর কোনো কথা বলতে অস্বীকৃতি জানিয়ে ফিরে এলেন । রোমান সেনাপতি সাকার তখনও পর্যস্ত আশা করছিল, এই গরিব মুসলমানরা- যাদের বড় মাপের একজন নেতা আমাদের গালিচার উপর বসতে ইতস্তত করে-_ কিছু দক্ষিণা নিয়ে ফিরে যেতে সম্মত হয়ে যাবে । সে মুসলিম বাহিনীর সিপাহসালার আবু উবায়দা (রা.)-এর কাছে এই বার্তা দিয়ে একজন দৃত প্রেরণ করলেন যে, রোমান সেনাপতি আপনার সঙ্গে আলোচনা করার জন্য একজন দূত পাঠাতে চাচ্ছেন । এর জন্য আপনার অনুমতির প্রয়োজন । হযরত আবু উবায়দা (রা.) অনুমতি দিয়ে দিলেন । সেদিনই সাকারের প্রেরিত একজন দূত হযরত আবু উবায়দা (রা.)-এর কাছে এসে পৌঁছল । তাবারি ও বলাধুরির সূত্রে ইতিহাসের পাতায় সংরক্ষিত আছে, রোমান দূতের এই ধারণা থাকা-ই স্বাভাবিক ছিল যে, ইসলামি বাহিনীর সিপাহসালার একজন প্রতাপশালী ব্যক্তি হবেন, তার শান অন্যদের থেকে আলাদা হবে এবং তাঁর কাছে ঘেষা খুব সহজ হবে না। দূত আবু উবায়দা (রা.)-এর কাছে এল । সে-সময় তিনি মাটিতে বসে একটা তির হাতে নিয়ে নাড়াচাড়া করছিলেন । রোমান দূত একজনকে জিজ্ঞেস করল, তোমাদের নেতা কোথায়? উত্তরে আবু উবায়দাকে দেখিয়ে দিলে সে বিস্মিত চোখে তীর প্রতি তাকিয়ে রইল । অবশেষে তার কাছে এসে দীড়াল । “তুমি-ই কি এই বাহিনীর সিপাহসালার?' দূত খানিক অহমিকা প্রকাশ করল । “হ্যা, আমি-ই 1 হযরত আবু উবায়দা (রা.) শান্ত কণ্ঠে উত্তর দিলেন। “তা হলে আমার একটি কথা শুনে নাও'- দূত অফিসারি ভাব ফুটিয়ে বলল- “আমরা তোমাদের সকল সৈনিককে জনপ্রতি দুটি করে স্বর্ণমুদ্রা দান করব । তোমরা এখান থেকে ফিরে চলে যাও ।' সে-সময় স্বর্ণমুদ্রার প্রচলন ছিল কি-না জানা নেই। দূতের উদ্দেশ্য ছিল, তারা প্রতিজন মুজাহিদকে দুটি করে সোনার চাকা প্রদান করবে আর তারা এর বিনিময়ে মিশন গুটিয়ে এখান থেকে ফিরে যাবে । “তোমার কি আর কোনো কথা বলবার আছে?' আবু উবায়দা (রা.) জিজ্ঞেস করলেন। “না; আমি এই প্রস্তাব নিয়েই এসেছি ।' দূত উত্তর দিল। দড্৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।