অনিঃশেষ আলো $ ১১১ বৈঠকে উপস্থিত সবাই নীরব হয়ে গেল এবং পরস্পর পরস্পরের মুখের দিকে তাকাতে লাগল । হযরত মু'আয ইবনে জাবাল কথাটি এমন বুদ্ধিমত্তা ও পরিপূর্ণ আস্থা ও আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন যে, সবাই তাতে প্রভাবিত হয়ে পড়ল । কিন্তু তারা বিষয়টি তাকে বুঝতে দিতে চাচ্ছিল না। হযরত মু'আয (রা.) চোখ ঘুরিয়ে পুরো মজলিসটা একবার ভালো করে দেখে নিলেন । কিন্তু কেউ আর কোনো কথা বলল না । সবাই নির্বাক বসে রইল । “ওদেরকে বলো, কেউ কথা বলুক'- মু'আয (রো.) দোভাষীকে বললেন- “কোনো কথা না থাকলে বলুক; আমি ফিরে যাই ।' দোভাষী কথাটা রোমান ভাষায় বুঝিয়ে বললে এবার সেনাপতি মুখ খুলল । “আপনার কাছে আমি একটিমাত্র কথা জিজ্ঞেস করতে চাই'- সাকার বলল- “হাবশা আপনাদের কাছাকাছি রাষ্ট্র ৷ অন্যান্য দেশও আছে । কিন্তু আপনারা এমুখো হলেন কেন? আপনাদের কি জানা নেই, আমাদের রাজা বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সম্রাট? আমাদের সৈন্যসংখ্যা আকাশের তারকা আর পৃথিবীর অণুর সমান । বলুন তো আপনারা কি এই ভেবে এদিকে এসেছেন যে, আপনারা আমাদের পরাজিত করতে পারবেন? অসম্ভব!” “আমরা একটি আহ্বান নিয়ে এসেছি, যেটি মূলত আল্লাহর বার্তা'- হযরত মু'আয (রা.) বললেন- “আপনারা ইসলাম গ্রহণ করে নিন । আমাদের কেবলার দিকে মুখ করে আমাদের মতো ইবাদাত করুন | মদ ও শৃকরের গোশত ছেড়ে দিন । আর সব ধরনের হারাম কাজ ও রাজকীয় বিলাসিতা পরিহার করুন ।' “আমরা যদি আপনার এই আহ্বান গ্রহণ না করি, তা হলে কী হবে?' সাকার অহমিকার সুরে জিজ্ঞেস করল । “তা হলে জিযিয়া দিন'- মু'আয (রা.) উত্তর দিলেন- “আর যদি এটিও মেনে নিতে না পারেন, তা হলে সিদ্ধান্ত নেবে তলোয়ার । আপনাদের সংখ্যা যদি তারকার সমান হয়, তা হলে আমাদের আল্লাহর উপর ভরসা আছে। আল্লাহপাক বলেছেন, অনেক সময় এমনও ঘটেছে যে, ক্ষুদ্র একটা দল বড় একটা দলের উপর জয়লাভ করেছে । আপনারা আপনাদের রাজাকে নিয়ে বেশ গর্ব করছেন, অহংকার দেখাচ্ছেন । কিন্তু এটা দেখছেন না, তিনি নিজেকে প্রতিটি আইনের উধধর্বে মনে করছেন এবং আপনাদের সকলের জীবন, সম্পদ ও সম্মান তিনি আপন মুঠোয় নিয়ে রেখেছেন । কিন্তু আমরা যাকে আমাদের রাজা বানিয়েছি, তিনি নিজেকে রাজা মনে করেন না । আমরা তাকে খলীফা বলি । তিনিও যদি কোনো অপরাধ করেন, তা হলে তাকেও একজন সাধারণ নাগরিকেরই মতো শাস্তি ভোগ করতে হবে !' রোমান সেনাপতি আসলে চাচ্ছিল, মুসলমানরা তাদের কাছ থেকে কোনো কিছু দান-দক্ষিণা গ্রহণ করুক এবং এখান থেকে ফিরে যাক | সে হযরত মু'আয ইবনে দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।