অনিঃশেষ আলো ও ১১০ করে তুলেছিল, সেটি হলো তীবুর ভেতরে বিছানো গালিচা । এত মূল্যবান, উন্নত ও মনোহারী যে, সাহাবী হযরত মু'আয ইবনে জাবাল (রা.) তাতে পা রাখতে ইতস্তত করছিলেন । রোমান সেনাপতি সাকার তাঁকে ভেতরে ঢুকে এগিয়ে বসতে বলল । সাকারসহ ওখানকার সবাই গালিচার উপরে বসা । মুঁআয ইবনে জাবাল এই গালিচায় বসবেন না বলে জানিয়ে দিলেন। কথাবার্তা একজন দোভাষীর মাধ্যমে হচ্ছিল । সাকার যেহেতু রোমান নাগরিক, তাই সে এখানকার ভাষা না বলতে পারছিল, না বুঝতে পারছিল । “আপনি এই গালিচার উপর বসতে পারেন'- দোভান্লীর মাধ্যমে সাকার বলল- “এর উপর শুধু গোলামদের পা রাখার অনুমতি নেই ।" “মুসলমান হয়ে আমি এই গালিচার উপর বসব না'_ মুঁআয (রা.) বললেন- এই গালিচা থেকে আমার নাকে গরিব প্রজাদের রক্তের আ্রাণ আসছে । ছাপোষা দিনমজুর ও গরিব কৃষকদের অধিকার কেড়ে এনে এই গালিচা তৈরি করানো হয়েছে ।" গালিচাটা তাবুর সমান চওড়া ছিল না । মেঝেতে কিছু জায়গা ফাঁকা ছিল । মু'আয ইবনে জাবাল (রা.) তীবুর ফাকা মেঝেতে বসে পড়লেন । “আমরা আপনাকে সম্মান দিতে চাচ্ছিলাম'_ সাকার বলল- “কিন্তু আপনি যখন নিতে প্রস্তুত নন, তখন তো আমরা অপারগ ।' আল্লামা শিবলি নু*মানি এতিহাসিকদের বরাতে লিখেছেন, সাকারের এই উক্তিতে হযরত মু'আয (রা.) ক্ষুব্ধ হয়ে উঠলেন । তিনি বসা থেকে উঠে হাঁটুতে ভর করে দীড়ালেন । মানে পুরোপুরি দীড়ালেন না। 'তোমার এই সেনাপতিটার মাথায় আমার কথাটা ঢুকিয়ে দাও'_ মু'আয রো.) দোভাষীকে উদ্দেশ করে বললেন- “তাকে বলো, তুমি যদি গালিচায় উপবেশন করাকে সম্মান মনে করে থাক, তা হলে আমার কিছুই করবার নেই । আমাদের কাছে সম্মান অন্য কিছু । মাটিতে বসা যদি গোলামদের বৈশিষ্ট্য হয়, তা হলে আমি গোলামই- আমি আল্লাহর গোলাম ।" একথা বলেই হযরত মুআয (রা.) আবারও মাটিতে বসে পড়লেন । রোমান সেনাপতি সাকার ও উপস্থিত অন্যান্য অফিসারগণ বিস্ময়ে থ হয়ে গেল । “আপনার এই বাহিনীতে আপনার চেয়ে বড় আর কেউ আছে কি?' সেনাপতি সাকার জিজ্ঞেস করল । “আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি । এটুকুই যথেষ্ট যে, আমি কারও চেয়ে মন্দ নই ।' মু'আয ইবনে জাবাল উত্তর দিলেন । ফ্ডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।