অনিঃশেষ আলো $ ১১ আপন গোত্রের একের-পর-এক পরাজয় আর মুসলমানদের রাজনৈতিক বিচক্ষণতা, সামরিক যোগ্যতা ও শৃঙ্খলা দেখে নিজগোত্র থেকে হযরত খালিদ ইবনে অলীদ-এর আস্থা উঠে গেল । এবার তিনি মনমরা-মনমরা ভাব নিয়ে জীবন কাটাতে লাগলেন । হৃদয়ের সেই উচ্ছ্বাস, সেই আবেগ, সেই উদ্দীপনা তার উবে গেল । সামরিক দক্ষতা ছাড়াও তিনি মুসলমানদের স্বভাব-চরিত্র ও চালচলনে এমন আকর্ষণীয় কিছু বিষয়-আশয় দেখতে পেলেন, যা তিনি আপন গোত্রের মাঝে দেখতে পাচ্ছিলেন না। হুদায়বিয়া সন্ধির সময় হযরত খালিদ ইবনে অলীদ আল্লাহর রাসূলকে হত্যা করার পরিকল্পনা নিয়ে বের হয়েছিলেন । বিষয়টা নবীজির অজানা ছিল । তিনি কুরাইশের সঙ্গে তাদেরই শর্ত অনুযায়ী চুক্তি করে নিয়েছিলেন, যা কিনা হযরত খালিদ ইবনে অলীদ-এর জন্য অপ্রত্যাশিত ছিল। হযরত খালিদ ইবনে অলীদ আগে থেকেই নবীজির স্বভাব-চরিত্র দ্বারা প্রভাবিত ছিলেন । এবার হুদাইবিয়া সন্ধির পর এমন কুপোকাত হলেন যে, একদিন কাউকে কিছু না বলেই মক্কা থেকে মদীনার দিকে ছুটে চললেন । তার সম্মুখে সাড়ে তিনশো মাইল দীর্ঘ অতিশয় দুর্গম পথ । তিনি নবীজি (সা.)-এর পবিত্র হাতে ইসলাম গ্রহণ করতে যাচ্ছিলেন । এখানে এসে হযরত আমর ইবনে আস (রা.)-এর সঙ্গে তার দেখা হয়ে গেল আর দুজনে দুজনকে দেখে বিস্ময়ে হতবাক্ হলেন । সং ক সং খালিদ ইবনে অলীদ এজন্য বিশ্মিত হননি যে, লোকালয় থেকে অনেক দূরে এই বিজন মরুভূমিতে আমর ইবনে আস-এর সঙ্গে তার দেখা হয়ে গেল! বরং তার বিস্ময়ের কারণ ছিল, আমর ইবনে আস দু-বছর আগে হাবশা চলে গিয়েছিলেন; কিন্ত এখন তিনি এখানে! যদি এই সাক্ষাতটা মক্কায় হতো, তা হলে তিনি এতটা অবাক্ হতেন না। “আগে বলো ইবনে আস!'- খালিদ ইবনে অলীদ জিজ্ঞেস করলেন- এখানে তুমি কী করছ? তুমি-না হাবশার রাজা নাজ্জাশির কাছে চলে গিয়েছিলে।" “হ্যা, ইবনে অলীদ!'- আমর ইবনে আস উত্তর দিলেন- “আমি হাবশা চলে গিয়েছিলাম । কিন্তু ওখানে আমি ব্যবসার জন্য যাইনি । গিয়েছিলাম অন্য এক কারণে । হঠাৎ ফিলে এলাম । আর মনে করো, পথ হারিয়ে এখানে এসে পড়েছি। এখন তোমাকে পেয়ে গেলাম । তুমি আমাকে কোনো একটা পথ দেখিয়ে দাও । আমি ভাবতে-ভাবতে ক্লান্ত হয়ে পড়েছি ।' দড$৮৬$.2111001109.0011
— صفحة ١١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.