Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১০৯ থেকে কিছু দূরে বায়সান নামক স্থানে সমবেত হলো । এখানে তারা মুসলমানদের মোকাবেলা করতে চাচ্ছিল । এখানে আমরা সেসব লড়াইয়ের বিস্তারিত কাহিনী লিখব না। শুধু রোমানদের অহমিকা ও আত্মন্তরিতার একটা ঘটনা শোনাব । দামেশকের মতো বিশাল একটা শহর হাতছাড়া করেও রোমান সেনাপতি মুসলমানদের দস্যু ও লুটেরা বাহিনী-ই মনে করছিল । উক্ত সেনাপতির নাম সাকার | অতিশয় বীর ও অভিজ্ঞ এই রোমান সেনাপতি রাজবংশের সদস্য ছিল । অঞ্চলটা খুবই উর্বর ছিল । পর্যাপ্ত পানির ব্যবস্থা ছিল । বেশ কটা নদ-নদী প্রবহমান ছিল । সেনাপতি সাকারের আদেশে নদীগুলোর দু-কুলের বাধ ভেঙে দেওয়া হলো, যার ফলে নদীর পানি উপচে সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়ল। এ-কাজটা সে মুসলমানদের অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা ও সমস্যা তৈরির লক্ষ্যে করেছিল । কিন্ত ইসলামের সৈনিকরা সব জায়গায় পানি দেখে অট্রহাসিতে ফেটে পড়লেন। রোমানদের নিয়ে তারা তাচ্ছিল্যের হাসি হাসলেন ও বিদ্বপাত্মক মন্তব্য করলেন। তারা মোটেও ভয় পেলেন না বা উৎকণ্ঠা প্রকাশ করলেন না । তাঁরা যুদ্ধের প্রস্তুতি নিতে থাকলেন । মুসলমানদের এহেন মনোবল, সাহসিকতা ও ডেমকেয়ার ভাব দেখে রোমান বাহিনী প্রভাবিতও হলো, সন্্রস্তও হলো । কিন্তু এতদৃসত্ত্্ও রোমান সেনাপতি সাকার মুসলমানদের দুর্বল ও হীনই ভাবতে থাকল । মুসলমানদের কাছে প্রস্তাব পাঠাল, তোমরা একজন প্রতিনিধি প্রেরণ করো; আলাপ-আলোচনা করে দেখি, সন্ধি-শাস্তির কোনো পথ বের করা যায় কি-না । সিপাহসালার আবু উবায়দা (রা.) হযরত মু'আয ইবনে জাবাল (রা.)কে দূত বানিয়ে রোমানদের কাছে প্রেরণ করলেন । আল্লামা শিবলি নু'মানি তাবারি ও বালাযুরির বরাতে লিখেছেন, মু'আয ইবনে জাবাল (রা.) ঘোড়ায় চড়ে রোমানদের সেনাক্যাম্পে গিয়ে হাজির হলেন। তাকে সেনাপতি সাকারের তীবুতে নিয়ে যাওয়া হলো । তিনি ঘোড়ার পিঠ থেকে নামলে এক রক্ষীসেনা তার ঘোড়ার লাগাম হাতে নিল । বলল, আপনি ভেতরে চলে যান । ইতিহাসে আছে, মু'আয ইবনে জাবাল (রা.) একজন প্রবীণ সাহাবী ছিলেন । বয়স ও পদমর্যাদার কারণে রোমান খিস্টানরা তাকে খুব সম্মানের সঙ্গে বরণ করে নিয়েছিল। | মুআয ইবনে জাবাল (রা.) তাবুতে ঢুকতে গিয়ে সহসা দরজায় থেমে গেলেন । তাবু বটে; কিন্তু ভেতর থেকে মনে হচ্ছিল, যেন এটি কোনো রাজার বিশেষ একটি কক্ষ । এমন-এমন মূল্যবান জিনিসপত্র ছ্বারা সাজানো যে, তাবু বলে মনেই হচ্ছিল না। যে-বিষয়টি বিশেষ করে হযরত মু'আয ইবনে জাবালকে বিস্মিত ও বিচলিত দড$৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।