অনিঃশেষ আলো $ ১০৮ রোমান আর তোমার বুকের উপর হাঁটা-চলা করবে না । তোমাকে বিদায় হে শামের মাটি! হে শামের মাটি, তোমাকে বিদায়!” হেরাক্ল-এর জন্য কুস্তস্তনিয়ার পথ নিরাপদ থাকল না। শামের সীমান্ত থেকে খানিক দূরে অখ্যাত একটা অঞ্চল বাজিস্তিয়া ৷ সম্রাট হেরাক্ল সেদিকে মুখ করে এগুতে থাকলেন । আল-মুকরিযি সম্রাট হেরাক্ল-এর সে-সময়কার অবস্থা এভাবে বর্ণনা করেছেন যে, হেরাক্ল বাজিস্তিয়া এমনভাবে প্রবেশ করলেন, যেন তিনি নিজের মরদেহের সঙ্গে আপন জীবনের শেষকৃত্য পালন করতে এসেছেন । মং ক ক নিভার আগে বাতিটা কিছুক্ষণ টিমটিম করে জ্বলে । তারপর হঠাৎ দপ করে নিভে যায় । হেরাক্ল-এর ক্ষমতার প্রদীপ টিমটিম করছিল । যেকোনো সময় নিভে যেতে পারে এমন একটা অবস্থা বিরাজ করছিল । এই দীপে তেলের বদলে তার রক্ত জ্বলছিল, তার দুঃশাসন জ্বলছিল, তার অহমিকা জুলছিল । শাম তার হাত থেকে বেরিয়ে গিয়েছিল । কিন্ত্রী কিছু সীমান্ত অঞ্চলের উপর তখনও মুসলমানরা কজা প্রতিষ্ঠিত করতে পারেনি । হেরাক্ল-এর আশা-আকাজ্্ষা শেষ নিঃশ্বাস ফেলছিল । হেরাক্ল কি শিক্ষা গ্রহণ করেছিলেন? ইতিহাস এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। মানুষের স্বভাব হলো, ক্ষমতার চেয়ারে একবার বসতে পারলে আর শিক্ষা গ্রহণের প্রয়োজন বোধ করে না। ক্ষমতার মোহে অন্ধরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না। উবায়দা, খালিদ ইবনে অলীদ, শুরাহবিল ইবনে হাসানা ও আমর ইবনে আস (রা.)-এর নেতৃত্বে শামের উপর সেনা-অভিযান পরিচালনা করেছিল । ইসলামের সৈনিকরা দামেশক জয় করে নিয়েছিলেন । হেরাক্ল তখনও পর্যস্ত আস্তাকিয়া ছিলেন । দামেশককে মুসলমানদের থেকে রক্ষা করার জন্য তিনি বাহিনীও পাঠিয়েছিলেন । কিন্তু তারা পৌঁছানোর আগেই মুসলমানরা দামেশক পদানত করে নিয়েছিল । আজ যখন তিনি পরাজয়ের গ্ানি মাথায় নিয়ে বাজিস্তিয়া গিয়ে পৌছলেন এবং তার আশা-আকাঙ্ক্ষার প্রদীপ টিমটিম করছে, তার কিছুদিন আগের একটা ঘটনা । মুসলমানরা শামে প্রথম বিজয়টি এই অর্জন করেছিল যে, তারা দামেশক নগরী পদানত করে নিয়েছিল । তখন হেরাক্ল আস্তাকিয়া থেকে বেরই হওয়ার প্রয়োজন বোধ করলেন না। তার দৃঢ় বিশ্বাস ছিল, আবরের এই “বদ্দু'রা তার এত বড় সামরিক শক্তির একটা চুলও বাকা করতে পারবে না । হেরাক্ল-এর প্রেরিত বাহিনী গিয়ে পৌছলে এবার রোমান সৈন্যদের সংখ্যা কম- বেশি পঞ্চাশ হাজার হয়ে গেল, যাদের অধিকাংশই অশ্বারোহী । এরা দামেশক ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।