অনিঃ$শেষ আলো & ১০৭ সি ৬299554 । এই কাফেলা সাধারণ পথ এড়িয়ে পাহাড়ের ভেতর দিয়ে যাচ্ছিল । একটা সতর্কতা এই ছিল যে, পথে মুসলমানদের কোনো সেনাদল যেন তাদের দেখতে না পায়। হেরাক্ল যুদ্ধকে ভয় পাচ্ছিলেন ৷ তিনি আরও একটা নিরাপত্তা ব্যবস্থা এই গ্রহণ করেছিলেন যে, সাধারণ পথচারী ও গরিব মানুষের বেশে কিছু লোককে তিনি অনেক সম্মুখে পাঠিয়ে দিয়েছিলেন । তাদের দায়িত্ব ছিল, দূরে বা কাছে কোথাও মুসলমানদের কোনো সেনাদল চোখে পড়লে সঙ্গে-সঙ্গে পেছনে এসে সংবাদ জানাবে, যাতে আগে. থেকেই পথ পরিবর্তন করে নেওয়া যায় । পথে এমনই একটা ঝুঁকি সামনে এসে হাজির হলো । তিন-চারজন অশ্বারোহী মুসলমানকে মারআশ থেকে অপর এক অঞ্চল দালুকের দিকে যেতে দেখা গেল । অতক্ষণে হেরাক্ল বিখ্যাত নগরী শামশাতের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এবং তিনি ওখানেই রাতযাপন করবেন বলে মনস্থির করেছেন ৷ এক গোয়েন্দা ছুটে এল এবং তাকে সংবাদ জানাল, মুসলমানদের এক অশ্বারোহী সেনাদল শামশাতের দিকে আসছে । হেরাক্ল তৎক্ষণাৎ বিরতি প্রত্যাহার করে এগিয়ে যেতে আদেশ করলেন এবং কাফেলাকে পার্শ্ববর্তী পর্বতমালার অভ্যন্তরে নিয়ে গেলেন । তারপর সফর না শুধু অব্যাহত রাখলেন; বরং চলার গতি আরও বাড়িয়ে দিলেন । হেরাক্ল-এর কপালটা ভালো ছিল যে, ওখান থেকে তিনি চলে গিয়েছিলে এবং পর্বতমালার মধ্যে লুকিয়ে গিয়েছিলেন । তার গোয়েন্দারা যে-সেনাদলটি দেখেছিল, তার সেনাপতি ছিলেন হযরত খালিদ ইবনে অলীদ (রা.)। তিনি তার সৈন্যদের নিয়ে দালুক যাচ্ছিলেন । কারণ, ওখান থেকে সংবাদ এসেছে, রোমান ফৌজের কিছু সদস্য ও ওখানকার জনাসাধারণ বিদ্রোহের পথে অগ্রসর হচ্ছে। ইতিহাসের ভাষ্যমতে হযরত খালিদ ইবনে অলীদ (রা.) ওখানে পৌছে মাথাচাড়া দিয়ে ওঠার আগেই বিদ্রোহের মস্তকটা চূর্ণ করে দিয়েছিলেন । ইসলামের ইতিহাসের এই মহান সিপাহসালার জানতেই পারলেন না, বেশ মোটাসোটা একটা শিকার তার চোখ এড়িয়ে তার হাত থেকে বেরিয়ে গেছে। প্রখ্যাত মিসরি ইতিহাসবিদ মুহাম্মদ হাসনাইন হাইকেল একাধিক এঁতিহাসিকের বরাতে লিখেছেন, ওই পাহাড়ি অঞ্চল অতিক্রম করে উঁচু এক জায়গায় পৌঁছে হেরাক্ল পেছনের দিকে তাকালেন । ছোট-বড় অনেকগুলো জনবসতি তার চোখে পড়ল । আদিগন্ত বিস্তৃত শাম রাজ্যটাও তিনি দেখতে পেলেন । তিনি অনুশোচনার দীর্ঘশ্বাস ছাড়লেন এবং বললেন, “আমার শেষ অভিবাদন গ্রহণ করো হে শাম! এখন আর কোনো রোমান তোমার মাটিতে পা রাখার দুঃসাহস দেখাবে না। কোনো দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।