অনিঃশেষ আলো $ ১০৬ তারপর রাসূলে আকরাম (সা.)-এর একটি পত্রের কথা তার স্মৃতির পর্দায় ভেসে উঠে থাকবে । সেই চিঠিতে আল্লাহর রাসূল (সা.) তাকে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়েছিলেন । ইরানিরা রোমানদের থেকে শাম ও মিসর ছিনিয়ে নিয়েছিল । সে-সময় রোমের রাজা ছিলেন ফোকাস । ইরানিরা বাইতুল মুকাদ্দাসও জয় করেছিল এবং হযরত ঈসা (আ.)-এর (কাল্পনিক) কবর থেকে বড় ক্ুশটা তুলে নিয়ে গিয়েছিল । পরে হেরাক্ল ফোকাস-এর সিংহাসন উলটে দিলেন। নিজে রাজার আসনে বসলেন এবং ইরানিদের পরাজিত করে তাদের থেকে ক্ুশটা ফিরিয়ে আনলেন । হেরাক্ল ক্রুশটা পুনরায় হযরত ঈসা (আ.)-এর সেই কবরে রাখতে যাচ্ছিলেন । সে-সময় আল্লাহর রাসূল (সা.) তার নামে একখানা পত্র পাঠালেন । সেই পত্রে নবীজি (সা.) তাকে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়েছিলেন । দিহ্ইয়া ইবনে খালীফা কালবি নামক এক সাহাবী সেই পত্রথানা বহন করে নিয়ে যাচ্ছিলেন । বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথেই হেরাক্ল-এর সঙ্গে তার দেখা হলো । সেখানেই তিনি নবীজির পত্রখানা তাকে হস্তান্তর করলেন এবং উত্তরের অপেক্ষা করতে লাগলেন । আজ যখন পরাজিত হেরাক্ল মুসলমানদের ভয়ে পালিয়ে শামের সীমান্ত ঘেষে পথ পড়ে থাকবে । সেই দৃশ্যটাও তার মনের পর্দায় ভেসে উঠে থাকবে যে, তিনি কীভাবে আল্লাহর রাসূলকে অবজ্ঞা করেছিলেন, পত্রবাহক দূতের সঙ্গে কীরূপ অসদাচরণ করেছিলেন, নবীজির শানে কীরূপ বে-আদবিমূলক বাক্য উচ্চারণ করেছিলেন এবং শেষে পত্রথানা নবীজির সেই মহান সাহাবীর মুখের উপর ছুড়ে মেরে কেমন অজ্দ্রতার সঙ্গে তাকে বিদায় করে দিয়েছিলেন । অসম্ভব কী যে, আজ হেরাক্ল মনে-মনে আক্ষেপ করছেন, আহ! সেদিন আমি কেন মুসলমান হয়ে গেলাম না! তবে তো আজ আমিও বিজয়ীদের অন্তর্ভুক্ত হতাম এবং এই লাঞ্কনাকর জীবন থেকে মুক্ত থাকতাম | ইতিহাস হেরাক্ল-এর সে-সময়কার অবস্থা শুধু এটুকু লিপিবদ্ধ করেছে, তার চেহারাটা বিবর্ণ হয়ে গিয়েছিল এবং মাথাটা নত হয়ে গিয়েছিল । একটি কল্পনা তার মনকে প্রবোধ দিয়ে রেখেছিল যে, এখনও সম্পূর্ণ মিসর তোমার দখলে আছে। ওখানে গিয়ে তুমি বাহিনী প্রস্তুত করো । তারপর শাম আক্রমণ করে মুসলমানদের থেকে প্রতিশোধ গ্রহণ করো । কক সম্রাট হেরাক্ল-এর কাফেলা জনাকতক লোকের কোনো বহর ছিল না, যারা কুস্তস্তনিয়া যাচ্ছিল । মিসর ও শামের অগণিত সুন্দরী নারীর হেরেমও সঙ্গে ছিল। ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।