Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১০৫ অমুক ব্যক্তির অন্তরে কী ছিল এবং তার মাঝে কীরূপ ঝড় বয়ে গিয়েছিল । কেউ যদি লিখেও থাকেন, লিখেছেন অনুমানের উপর ভিত্তি করে । হেরাক্ল সম্পর্কে একাধিক এঁতিহাসিক লিখেছেন, তিনি হতাশা ও ব্যর্থতার মাঝে ডুবে গিয়েছিলেন এবং এতটা অস্থির ও উত্কপ্ঠিত হয়ে উঠেছিলেন যে, সাধারণ কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করাও তার পক্ষে কঠিন হয়ে দীড়িয়েছিল। তিনি বিজয়ে অভ্যস্ত হয়ে উঠেছিলেন । তার মাঝে ধারণা জন্মে গিয়েছিল, আমাকে কেউ পরাজিত করতে পারবে না। এই আত্মপ্রবঞ্ধনা প্রজাদের জন্য তাকে ফেরাউনে পরিণত করে তুলেছিল । আমরা কল্পনার চোখে দেখতে পাচ্ছি সে-সময় তার হৃদয়ের উপর দিয়ে কীসব বয়ে গিয়েছিল । সেই পরিস্থিতিতে তার বিখ্যাত এক সেনাপতি তাজারুক-এর কথা মনে পড়ে গিয়ে থাকবে নিশ্চয় ৷ এটি হযরত আবুবকর (রো.)-এর খেলাফত আমলের ঘটনা । ইসলামের সৈনিকরা তাদের দুজন সিপাহসালার মুছান্না ইবনে হারেছা ও সা'দ ইবনে আবী ওয়ান্কাস (রা.)-এর নেতৃত্বে ইরানিদের বিরুদ্ধে ইরাকে যুদ্ধরত । অগ্নিপুজারি ইরানিরা পিছপা হতে চলছে। সে-সময় শাম রোম সাম্রজ্যের অন্তর্তক্ত ছিল এবং শাসনক্ষমতা হেরাক্ল-এর হাতে ছিল । তখনও হেরাক্ল মুসলমানদের আরবের বচ্দু আর মরুতস্কর মনে করতেন । তিনি মুসলমানদের বোঝাতে চাইলেন, তোমরা শামের সীমানার বাইরেই থাকো; অন্যথায় একদম হারিয়ে যাবে । এ-লক্ষ্যে তিনি বিপুলসংখ্যক সৈন্যের একটা বাহিনী ইয়ারমুক নামক স্থানে প্রেরণ করলেন এবং মুসলমানদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেন । এই বাহিনীর সেনাপতি ছিলেন ইতিহাসের এক বিখ্যাত যোদ্ধা তাজারুক । হেরাক্ল-এর প্রতাশা ছিল, তাজারুক একটিমাত্র লড়াইয়ে মুসলমানদের চিরতরে নিঃশেষ করে দেবে । কিন্তু সেই যুদ্ধের পরিণতি এই দীড়িয়েছিল যে, তাজারুক যারা পড়ল । তার প্রায় অর্ধেক সৈন্য প্রাণ হারাল । যারা জীবনে রক্ষা পেল, তারা বিক্ষিপ্ততাবে কোনোমতে প্রাণটা নিয়ে বিহবল চিত্তে ফিরে গিয়েছিল | এতিহাসিকরা লিখেছেন, তাজারুক পরাজিত ও নিহত হওয়ার পর হেরাক্ল-এর নিজেরই এগিয়ে যাওয়া আবশ্যক ছিল, যাতে মুসলমানদের উপর তার প্রভাব ও প্রতাপ অটুট থাকে । কিন্তু তিনি এই ভয়ে বেরই হলেন না যে, তা হলে আমাকেও পরাজয়বরণ করতে হবে এবং ইয়ারমুকেরই মাটিতে আমার কবর রচিত হবে । আজ যখন তিনি পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে কুস্তস্তনিয়া যাচ্ছেন, তখন তার নিশ্চয় সেই ইয়ারমুক যুদ্ধের কথা মনে পড়ে থাকবে এবং তিনি এইমর্মে আক্ষেপও করে থাকবেন যে, আমি শিক্ষা গ্রহণ করলাম না এবং মুসলমানদের দুর্বলই ভাবতে থাকলাম! দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।