Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ও ১০৪ “এমন অভিজ্ঞতা আমাদের আগে থেকেই আছে'- এক প্রবীণ উপদেষ্টা মুখ খুলল_ “ইরানিরা আমাদের থেকে শুধু শামই নয়- মিসরও ছিনিয়ে নিয়েছিল । আপনি তখন রাজা ছিলেন না। কিন্তু রাজাকে ক্ষমতাহীন করে রাজ্যের সকল শক্তি ও ক্ষমতা নিজের মুঠোয় নিয়ে রেখেছিলেন । আপনি বাহিনী প্রস্তুত করলেন এবং মিসর ও শাম আক্রমণ করে ইরানিদের চূড়ান্তরূপে পরাজিত করে রাজ্যদুটো থেকে তাদের তাড়িয়ে দিয়েছিলেন ৷ আমি স্বীকার করে নিচ্ছি, শামের উপর মুসলমানদের দখল প্রতিষ্ঠিত হয়েছে । কিন্তু মিসর আমাদের হাতে আছে । তাই ভালো ও সঠিক সিদ্ধান্ত এটিই হবে যে, আমরা এখান থেকে বেরিয়ে যাব ।' তারপর সকল উপদেষ্টা পালাক্রমে কথা বলল । সবাই এই সিদ্ধান্তের প্রতি সমর্থন ব্যক্ত করল যে, আমাদেরকে শাম থেকে বেরিয়ে যাওয়াই উচিত হবে | আমরা যদি এই আশা নিয়ে যুদ্ধ চালিয়ে যাই যে, একটি জোরালো আক্রমণ ঘারা মুসলমানদের পেছনে সরিয়ে দেব, তা হলে অর্জন কিছুই হবে না। উলটো যে-কজন সৈন্য অবশিষ্ট আছে, তারাও জীবন হারাবে । হেরাক্ল আদেশ জারি করলেন, আমি কুস্তস্তনিয়া যেতে চাই । আপনারা দ্রুত প্রস্তুতি গ্রহণ করুন৷ সে-সময় কুস্তস্তনিয়াও রোমান সাম্রাজ্যের বড় একটা শহর ছিল এবং যুদ্ধ থেকে নিরাপদ ছিল । হেরাক্ল-এর দৃষ্টি এখন এই শহরটার উপর নিবদ্ধ । জোরে-শোরে প্রস্তুতি শুরু হয়ে গেল । হেরাক্ল সে-সময়কার সর্ববৃহৎ ও ভয়ানক একটি সামরিক শক্তির সেনানায়ক ও রাজা ছিলেন । তার অহমিকা ও আত্মন্তরিতার শেষ ছিল না। প্রজাপীড়নে তার কোনো জুড়ি ছিল না। কিন্ত তার এই চরিত্রটার উপযুক্ত ফলাফলও তিনি দেখতে পেলেন । তার সৈন্যরা ভয়ে থরথর করে কাপছে আর যে যার-যার মতো গালাবার পথ খুঁজছে। তারা ছিন্নভিন্ন হয়ে গেছে। তার বিখ্যাত-বিখ্যাত সেনাপতিরা মারা গেছে। সর্বত্র তার সৈন্যদের মরদেহ পচে-গলে ছড়িয়ে রয়েছে । আহত সৈনিকরা নিজেদের টেনে-হেঁচড়ে ঘরে বেড়াচ্ছে । আর এই বাহিনীর সর্বাধিনায়ক ও সম্রাট একটা মূর্তিমান আক্ষেপ ও হতাশায় পরিণত হয়ে এমন এক গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, যেটা তার দৃষ্টিতে সবচেয়ে বেশি নিরাপদ অঞ্চল । কিন্তু ভালোয়- ভালোয় সেখানে গিয়ে পৌছতে পারবেন কিনা সেই ভরসাও তিনি পাচ্ছেন না। ইতিহাসে শুধু সেই ঘটনাগুলো পাওয়া যাচ্ছে, যেগুলো প্রত্যক্ষদরশশীদের সূত্রে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। সেই ঘটনাবলিতে দেখা যাচ্ছে, মানুষ হাটছে, ছুটে বেড়াচ্ছে, দৌড়াচ্ছে, পালাচ্ছে, একজন অপরজনের রক্ত ঝরাচ্ছে এবং ভূপৃষ্ঠে ভালো-মন্দ আচরণ করে ফিরছে । কোনো এঁতিহাসিক লিখেননি, অমুক পরিস্থিতিতে দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।