অনিঃশেষ আলো $ ১০৩ গোসল করিয়েছিলেন । তারপর যে-কজন প্রাণে রক্ষা পেয়েছিল, তাদের ছিব্ভিন্ন করে দিয়েছিলেন । হেরাক্ল মহান আল্লাহর এই বিধান সম্পর্কে অনবহিত ছিলেন যে, তিনি যাকে খুশি সম্মান দান করেন আর যাকে ইচ্ছা লাঞ্ছনার গভীর খাদে নিক্ষেপ করেন । কিন্তু আল্লাহপাক কাউকে মর্যাদাও অকারণে দান করেন না, আবার লাঞ্কিতও বিনা কারণে করেন না। তার জন্য আল্লাহপাক কিছু শর্তও ঠিক করে রেখেছেন । আল্লাহ তাকেই ভালবাসেন, যে আল্লাহ ও তার রাসূলকে কামনা করে এবং ইসলামের বিধান অনুযায়ী জীবন অতিবাহিত করে । হেরাক্ল তার উপদেষ্টামণ্ডুলি ও পারিষদবর্গকে নিয়ে আলোচনায় বসলেন । সভায় পরিস্থিতির যথাযথ চিত্র তুলে ধরে তিনি তাদের পরামর্শ চাইলেন, আপনারা বলুন, এই অবস্থায় বিক্ষিপ্ত সৈন্যদের কোথায় একত্রিত করা যায় এবং সমবেত হওয়ার পর ফৌজ আর যুদ্ধ করার উপযুক্ত থাকবে কি-না । এক উপদেষ্টা সঙ্গে-সঙ্গে বক্তব্য শুরু করল । সর্বাঘে হেরাক্ল-এর স্তুতি জ্ঞাপন করল । তারপর মুসলমানদের গালমন্দ করল | তারপর যা বলল, তার সার হলো, জগতে এমন কোনো শক্তি নেই, যে রোমান বাহিনীকে পরাজিত করতে পারে । “তুমি ওঠো'- হেরাক্ল গর্জে উঠলেন এবং উক্ত উপদেষ্টাকে বললেন- “এখান থেকে বেরিয়ে যাও । এরপর যেন আমি তোমাকে কোথাও না দেখি । হেরাক্ল অন্যান্য উপদেষ্টাদের প্রতি মুখ করলেন । বললেন, আমি আপনাদের কাছে ঠিক-ঠিক পরামর্শ চাই । পরিস্থিতি আপনাদের সবারই জানা আছে । উপদেষ্টা ও পারিষদবর্গের উপর নীরবতা ছেয়ে গেছে, যেন এই মুহূর্তে এখানে কোনো মানুষই নেই- আগে থেকেই ছিল না কিংবা যারা ছিল, হঠাৎ সবাই একসঙ্গে মারা গেছে। সম্রাট হেরাক্ল তাদের প্রতি তাকিয়ে আছেন। সবারই ধারণা, হেরাক্ল আবারও গর্জে উঠবেন এবং আদেশ করবেন, আপনারা আমাকে সঠিক পরামর্শ দিন। কিন্ত একটা সভার একজন সদস্যেরও সত্য বলার সাহস নেই। একজন মানুষও সত্য উচ্চারণের হিম্মত রাখে না। সম্ভবত হেরাক্ল বুঝে ফেলেছিলেন এরা কোন মানসিক অবস্থার শিকার হয়ে আছে । বোধহয় তার মনে এই অনুভূতিও জাগ্রত হয়েছিল যে, এই লোকগুলোর মাঝে স্তুতি কীর্তন আর চাটুকারিতার অভ্যাস আমিই তৈরি করেছি । এখন তার সম্মুখে অতিশয় তিক্ত ও বেদনাদায়ক বাস্তবতা, যা তাকে সত্য বলতে ও সত্য শুনতে বাধ্য করছে। “আমরা এখন কোথাও দীড়াতে পারব না'- হেরাকৃল নিজেই সিদ্ধান্ত শুনিয়ে উপদেষ্টদের মানসিক যাতনা থেকে বের করে আনলেন- “আমাদের সম্মুখে একটামাত্র পথ খোলা আছে- আমরা শাম থেকে বেরিয়ে মিসর গিয়ে বাহিনীকে পুনর্গঠিত করব এবং পরে শামে আক্রমণ চালাৰ 1" দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।