অনিঃশেষ আলো $ ১০২ কিন্ত মুসলমানরা কৌশল অবলম্বন করল যে,.তারা লড়াই করতে-করতে পেছনে সরতে লাগল এবং ডানে-বীয়ে ছড়িয়ে যেতে লাগল | তারপর হলো এই, আমাদের ঘেরাওয়ে আসবার স্থলে তারা তাদের উভয় বাহুকে ছড়িয়ে দিয়ে উলটো আমাদের বাহিনীকে ঘিরে ফেলল । অপরদিকে যেসব মুসলমান রোমান ফৌজের পেছনে চলে গিয়েছিল, তারা দুর্গে ঢুকে গেল । দূত আরও জানাল, রোমান ফৌজ যখন পেছনে সরে যেতে শুরু করল, দুর্গের প্রাচীরের উপর থেকে তাদের উপর তির ও বর্শা বর্ধিত হতে শুরু করল । তার ফলাফল এই দীড়াল যে, রোমান সৈন্যরা না বাইরে লড়াই করার যোগ্য রইল, না দুর্গে প্রবেশ করতে সক্ষম হলো । ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটল । বহু সৈন্য গুরুতর আহত হলো । যারা রণাঙ্গন থেকে পালিয়ে গিয়েছিল, শুধু তারা-ই প্রাণে রক্ষা পেয়েছে। ইতিহাসে লিখিত আছে, হযরত খালিদ ইবনে অলীদ (রো.) মারআশ আক্রমণ করে নগরীটা দখল করে নিয়েছিলেন এবং রোমান ফৌজের যেসব সৈন্য সেখানে ছিল, তাদের ধবংস করে দিয়েছিলেন । ' তারপার ক্লহায় বসে হেরাক্ল এই সংবাদ পেলেন যে, বৈরুতেরও উপর মুসলমানদের কজা প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং সমস্ত সীমান্ত অঞ্চল থেকে মুসলমানরা রোমান সৈন্যদের তাড়িয়ে দিয়েছে । সীমান্ত এলাকায় শামের প্রতিরক্ষার জন্য কয়েকটা দুর্গ স্থাপন করা হয়েছিল । সেগুলোরও উপর মুসলমানদের দখল প্রতিষ্ঠিত হয়ে গেল। বৈরুত দখলে নেতৃত্ব দিয়েছিলেন ইয়াধিদ ইবনে আবু সুফিয়ান । সে-সময় তিনি দামেশকে ছিলেন । সিপাহসালার আবু উবায়দা (রা.)-এর আদেশে তিনি দামেশক ত্যাগ করে বৈরুত চলে যান । এতিহাসিকগণ লিখেছেন, মুসলমানদের এসব কীর্তি অলৌকিকতার চেয়ে কম ছিল না। বৈরুত ও তৎপার্ববর্তী অঞ্চলসমূহের উপর মুসলমানদের দখল প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার অর্থ ছিল, সমুদ্রের দিক থেকে রোমানরা আর কোনো সাহায্য পাওয়ার সম্ভাবনা রইল না। সে-সময় মিসরেরও উপর রোমানদের শাসন ছিল । হেরাক্ল মিসর থেকে/সাহায্য চেয়ে পাঠাতে পারতেন । কিন্তু মুসলমানরা সেই পথ বন্ধ করে দিয়েছিল। ধক হেরাক্ল অত্যন্ত দক্ষ, দূরদরশী ও অভিজ্ঞ সেনানায়ক ছিলেন। কিন্তু মুসলিম সেনাদের বিক্ষিপ্ত করে দিতে তিনি যে-কৌশল প্রয়োগ করেছিলেন, তার জন্য সেটা বুমেরাং হয়েছিল । মুসলিম সেনাপতিরা তার সেই কৌশলটাকে তার বিপক্ষে ব্যবহার করেছিলেন । মুসলিম সেনাপতিরা হেরাক্ল-এর বাহিনীকে রক্তসাগরে ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।