অনিঃশেষ আলো $ ১০১ পৌছল । আমাদের সৈন্যদের উপর মুসলমানদের এমন ভীতি ভর করে ছিল যে, আমরা জমে লড়াই করতে পারলামই না। “ওখানকার জনগণের প্রতিক্রিয়া কী ছিল?' হেরাক্ল জিজ্ঞেস করলেন । আমাদের পক্ষে ভালো ছিল না'- অফিসার উত্তর দিল- “আমার ধারণা, কিছুলোক উলটো মুসলমানদের কোনো-না-কোনোভাবে সহায়তাও করেছে । আমাদের বিরুদ্ধে তারা গোয়েন্দাগিরি করত তাতে কোনোই সন্দেহ নেই ।' “তুমি কি এর কোনো কারণ বলতে পার?' হেরাকুল জিজ্ঞেস করলেন । রাস্তিন সেনাপতি ছিল । সেজন্য সে হেরাক্লকে স্পষ্ট ভাষায় ও সাহসিকতার সঙ্গে কারণ বর্ণনা করেছিল । কিন্তু এই লোকটা একজন সাধারণ অফিসার । তাই সে সত্য বলতে সাহস করল না । হেরাক্ল তার রাজকীয় ক্ষোভ ঝেড়ে আবারও কথাটা জিজ্ঞেস করলেন। এবার অফিসার অস্থির হয়ে উঠল এবং ফ্যালফ্যাল চোখে হেরাক্ল-এর মুখের পানে তাকিয়ে থাকল । হেরাক্ল তাকে অভয় দিয়ে বললেন, তুমি নির্ভাবনায় কারণটা ব্যক্ত করো, যাতে ভবিষ্যতে এমন কারণ আর তৈরি হতে নাপারে। “মহান স্ম্রাট!'_- অবশেষে অফিসার সভয়ে মুখ খুলল_ “আমাদের পরাজয়ের সবচেয়ে বড় কারণটা হলো, আমরা যারা রণাঙ্গনে যুদ্ধ করি, আহত হই ও জীবন বিলাই, আমরা এতটুকু সাহসের অধিকারী নই যে, শাহেনশাহর সম্মুখে দীড়িয়ে সত্য উচ্চারণ করব । আপনি আমাকে সত্য বলার আদেশ করেছেন । আমি কয়েকটা শব্দে কারণটা বর্ণনা করব । মানুষ বলছে, আমরা রাজার নয়- জনগণের শাসন চাই । আমি শুনেছি, মুসলমান এমন একটি ধর্মের অনুসারী, যে-ধর্মে রাজত্বের কোনো অবকাশ নেই । বরং তারা নিজেরা কোনো একজন বান্দাকে শাসক বানিয়ে নেয় । আর তাদের শাসকরা প্রজাদের পেট কাটে না; বরং পেট পূর্ণ করে ।' হেরাক্ল মাথাটা নত করে ফেললেন । মনে হলো, তিনি অফিসারের বক্তব্যের তলা পর্যস্ত পৌছে গেছেন । হেরাক্ল মস্তক অবনত করার মতো রাজা ছিলেন না । কিন্তু এখন তার মাথাটা নোয়ানো । তাতে স্পষ্টই প্রমাণিত হচ্ছে, পরাজয় তিনি বরণ করে নিয়েছেন । আরও এক দিন কি দুদিন পর । অপর এক অঞ্চল মারআশ থেকে এক রোমান দূত এল । মারআশ দুর্গঘেরা মজবুত একটা শহর । হেরাক্ল তার বাহিনীর একটা অংশ সেখানে পাঠিয়ে দিয়েছিলেন । দূত বলল, মুসলমানদের একটি বাহিনী এল এবং তারা মারআশকে অবরুদ্ধ করতে শুরু করল । কিন্তু ওখানকার সেনাপতি আদেশ জারি করলেন, এরা সংখ্যায় খুবই নগণ্য; তাই এদেরকে শহর অবরোধ করতে দেওয়া যাবে না। বরং আমরা দুর্গ থেকে বের হয়ে বাইরেই ওদের ঘিরে ফেলব এবং নিঃশেষ করে ফেলব । সেনাপতির আদেশে ফৌজ বাইরে বের হয়ে এল । দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।