Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 1
/ ২৫৬
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১০০ এই বার্তাটি পাওয়ামাত্র আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.) তার উত্তর লিখলেন । তাতে তিনি লিখেছেন, নাগরিকদের তাদের ন্যায্য পাওনা ও সুযোগ-সুবিধা যথাযথভাবে প্রদান করো । কিছু লোকের জন্য যদি ভাতা নির্ধারণ করা হয়ে থাকে, তা হলে সেগুলো যথাসময়ে ঠিক-ঠিকমতো পরিশোধ করো । পত্রে তিনি একথাও লিখেছেন, নগরীতে মুজাহিদদের দু-তিনটি ইউনিট যেন সব সময় বিদ্যমান থাকে, যাতে মানুষ এমন ধারণা করার সুযোগ না পায় যে, মুসলমানদের কাছে বিজিত অঞ্চলসমূহ ধরে রাখার মতো সৈনিক নেই। অত্যন্ত বিচক্ষণতা ও দুরদর্শিতার সঙ্গে বিদ্রোহ দমন করা হলো । আরও কিছু অঞ্চলেও বিদ্বোহ হয়েছিল । সেগুলোরও উপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হলো । এখানে আমরা সেসবের বিস্তারিত আলোচনায় প্রবেশ করব না । এখানে শুধু এতটুকু বলা উদ্দেশ্য যে, হেরাক্ল শেষ পর্যস্ত কোন পরিণতিতে পৌছেছিলেন এবং সে পর্যস্ত তাকে কীভাবে পৌছানো হয়েছিল । কৌশল হিসেবে তিনি তার বাহিনীকে বিভিন্ন স্থানে ছড়িয়ে দিয়েছিলেন । তার প্রত্যাশা ছিল, মুসলমানরাও সেই অনুসারে বিভক্ত হয়ে যাবে । কিন্তু মুসলমানরা তার সেই চাল নস্যাৎ করে দিয়েছিল । আল্লাহর পথের সৈনিকদের আল্লাহপাক সাহায্য করেছিলেন, পথের দিশা দিয়েছিলেন । অন্যথায় এত অল্লপসংখ্যক লোকের এত অধিক ভাগে বিভক্ত হয়ে পড়া মুসলমানদের জন্য খুবই ধ্বংসাত্মক ও বিপজ্জনক পদক্ষেপ ছিল । চা হেরাক্ল-এর সেনাপতি রাস্তিন তাকে আস্তাকিয়ার সঠিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করে পুনরায় রণাঙ্গনে চলে গিয়েছিল । হেরাক্ল এখন অন্যান্য অঞ্চলের দৃূতদের আগমনের অপেক্ষায় প্রহর গুণছেন। কিন্তু কোথাও থেকে একজন দৃূতও আসছে না। তার জীবনটা এখন আপদমস্তক অপেক্ষায় পরিণত হয়ে গেছে। সেই অঞ্চলগুলো সবই ছিল সীমান্তবর্তী ৷ তার অর্থ এই যে, রোমের ফৌজ শাম থেকে পুরোপুরি উৎখাত হয়ে গেছে। এখন তারা সীমান্তে পা জমানোর চেষ্টা করছে। প্রখ্যাত এঁতিহাসিক অলফ্রেড বাটলার লিখেছেন, হেরাক্ল হতাশায় নিমজ্জিত হয়ে গিয়েছিলেন । তিনি তার সহচর ও উপদেষ্টাদের সঙ্গে যেসব নিয়েছিলেন এবং তার রাজত্বের যে-তারকাটি শামের আকাশে চমকাচ্ছিল, সেটি কক্ষচ্যুত হয়ে শামেরই দিগন্তের কোথাও হারিয়ে গিয়েছিল । অবশেষে একদিন হাল্ব থেকে তার এক অফিসার এল । লোকটা আহত । সে হেরাক্লকে ঠিক তেমন কাহিনী শোনাল, যেমনটা রাস্তিন আস্তাকিয়ার কাহিনী শুনিয়েছিল | সে জানাল, প্রাণে বেঁচে-যাওয়া অল্প কিছু সৈনিক এদিক-ওদিক থেকে হাল্ব আসছিল । এই অবস্থায় মুসলমানদের ক্ষুদ্র একটি সেনাদল এখানে এসে ফ্/.911000119.0010)

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।