অনিঃশেষ আলো $ ১০ “আমর ইবনে আস!'- খালিদ ইবনে অলীদ ঘোড়া থেকে নেমে বিস্ময়ের সাথে বললেন- “তুমি হাবশার রাজা নাজ্জাশির কাছে চলে গিয়েছিলে না?" তারা পরস্পর আরও কাছাকাছি এল এবং একজন আরেকজনকে বুকে জড়িয়ে ধরল । দুজন দীর্ঘক্ষণ পর্যস্ত আলিঙ্গনাবদ্ধ হয়ে থাকল । চি এরা হলেন ইসলামের ইতিহাসের দুই মহান ব্যক্তিত্ব । একজন হযরত খালিদ ইবনে অলীদ, আল্লাহর রাসূল যাঁকে “সাইফুল্লাহ' তথা “আল্লাহর তরবারি' উপাধি প্রদান করেছিলেন । অপরজন আমর ইবনে আস (রা.), যিনি মিসর জয়ের কৃতিত্ব অর্জন করেছিলেন । এরা দুজনে মিলে রোমস্ম্রাটকে শোচনীয়ভাবে পরাস্ত করে তার সামরিক শক্তিকে তছনছ করে দিয়েছিলেন । রোমরাজা কায়সারের সামরিক শক্তির আরেক নাম ছিল “আতন্ক' । এই ভয়ানক শক্তিটাকে পরাজিত করা কারও পক্ষে সম্ভব হতে পারে এমন কল্পনাও কারও মাথায় ছিল না । “শক্তির দেবতা' বলে খ্যাত পারস্যের রাজা হেরাক্ল ইসলামের এই ইতিহাসনিমা্তা সালারদের সামনে-সামনে পালিয়ে বেড়াচ্ছিলেন ৷ অবশেষে ইয়ারমুকের যুদ্ধে তিনি চূড়ান্তরূপে পরাজয়বরণ করলেন । এবার তিনি কোথাও আশ্রয় পাচ্ছিলেন না । অবশেষে একটুখানি পেলেন তো মিসরে পেলেন । কিস্ত আমর ইবনে আস সেখানেও গিয়ে হাজির হলেন । এই দুই মহান সালারের এ-বিজয়গুলো ঈমানের শক্তি, জিহাদের জযবা ও বীরত্বের ভিন্ন-ভিন্ন উপাখ্যান । প্রশ্ন হলো, এরা দুজন উক্ত জনমানব ও গাছপালাহীন মরু-অঞ্চলে কেন এসেছিলেন? এই কেনর উত্তর হলো, ওখানে তারা দুজন ঘটনাচক্রে একত্র হয়েছিলেন । ঘটনাটা অনেক আগের | তখনও তারা একজনও মুসলমান হননি । দুজনই কুরাইশ বংশের লোক । সামাজিকভাবে নেতৃস্থানীয় ও আর্থিকভাবে বিস্তবান । ইসলাম গ্রহণের আগে হযরত খালিদ ইবনে অলীদ রাজপুত্রের মতো জীবনযাপন করতেন । কিন্তু তিনি যুদ্ধবাজ ছিলেন- বিখ্যাত একজন যোদ্ধা ছিলেন । সমরপনা তার শিরায়-শিরায় মিশে ছিল । যুদ্ধবিদ্যায় স্পেশাল যোগ্যতা ও দক্ষতা ছিল তার। তিনি ছিলেন জন্মগত সিপাহসালার । আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সা.)কে হত্যা করবেন বলে পণ করে রেখেছিলেন । কিন্তু কুরাইশ যে-ময়দানে, যে-রণাঙ্গনেই মুসলমানদের মোকাবেলায় এসেছে, পরাজয়ের গ্রানি মাথায় নিয়েই তাদের বিদায় নিতে হয়েছে । তারা এক-একটা যুদ্ধে পরাজয় বরণ করছিল আর পরবর্তী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল । দড$৮৬$.211001109.0011
— صفحة ١٠ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.