৮ সস শপ ৯ ৯ পপ ৯ আস ৯ শি ৯ আপ ৯ ৯ ৯ ৯ সস শক তিন-চার মাস পূর্বে নিয়োগ পাওয়া এক আধা বয়সী সহিস মেয়েটির কথায় দৌড়ে আসে এবং তার কাছে জানতে চায় যে, সৈন্যরা কোথাও যাচ্ছে নাকি মদীনার সৈন্য কর্তৃক আক্রমণের আশংকা করা হচ্ছে? “এবার তোমরা মদীনাওয়ালাদের লাশ. দেখবে” মেয়েটি আনন্দের সাথে ৰলে। অন্যান্য সহিসও মেয়েটির চারপাশে এসে জড় হয়। তারাও তাজা খবর শোনার জন্য উদগ্রীব ছিল। মেয়েটি ভক্তকুলের আগ্রহ দেখে সব কথা জানিয়ে বলে যে, খালিদ অল্প কিছু সৈন্য রেখে বাকী সব সৈন্য নিয়ে চলে গেছে। ইরাক ছেড়ে সে অনেক দূর চলে গেছে। (বিজিত এলাকাগুলোর সবই তৎকালীন ইরাকের অন্তর্গত ছিল।) মেয়েটি সহিসদের আরো জানায় যে, এখন আমাদের সৈন্য প্রথম আয়নুত তামার এরপর পর্যায়ক্রমে অন্যান্য শহর আক্রমণ করে হত শহরগুলো পুনরুদ্ধার করবে । যদি খালিদ আবার আসেও তবে তার জন্য পরাজয় এবং মৃত্যু ছাড়া গত্যন্তর থাকবে না। “তাকে জীবিত ধরা হবে?” এক আধা বয়স্ক সহিস প্রফুল্পকণ্ঠে জিজ্ঞাসা করে। “জীবিত বা মৃত” বাহমানের কন্যা জবাবে বলে “তাকে মাদায়েনে আনা হবে । জীবিত থাকলে তোমরা তার শিরচ্ছেদের দৃশ্য দেখতে পাবে ।” এর তিন-চার দিন পর হঠাৎ করে আধা বয়স্ক সহিস লাপাত্তা হয়ে যায়। সবাই তাকে আরব মনে করত। হাসি-খুশি এবং সদালাপী ছিল। এক সহিস তার সম্পর্কে জানায় যে, সে প্রায় বলত, সে নিজ গোত্রে ফিরে যেতে চায়। সেখানে গিয়ে নিজ গোত্রের সৈন্যদের শামিল হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়বে। সে তার গোত্রের সেসব লোকদের হত্যার প্রতিশোধ নিতে চায়, যারা যুদ্ধে মুসলমানদের হাতে মারা গিয়েছিল। গু যখন শাহী আস্তাবলে এ সহিসের লাপাত্তা হওয়া সম্পর্কে আলোচনা চলছে, তখন সে মাদায়েন থেকে বহু দূরে চলে গিয়েছে। মাদায়েন থেকে সে বিকালে বের হয়েছিল। তখন কেল্লার দরজা ছিল খোলা । তার কাছে নিজের ঘোড়া ছিল। কেউ জানত না যে, সে ঈসায়ী ছিল না; বরং মুসলমান ছিল। সে এ এলাকার ছএদএম.11000109.0010
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।