Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

“কী হয়েছে আব্বুজী?” আয়নুত তামারের লোকটি ফিরে গেলে বাহমানের কন্যা পিতাকে জিজ্ঞাসা করে “মুসলমানরা কোথায় চলে গেছে?” জড়িয়ে ধরে এবং উৎফুল্প হয়ে বলে “মুসলমানরা যেখান থেকে এসেছিল সেখানে চলে গেছে? আমি পূর্বেই বলেছিলাম, তারা মাদায়েনে আসার দুঃসাহস করবে না। বিজয় যা করার তারা তা করে ফেলেছে। এবার আমাদের পালা । এবার আমি আমার কন্যাকে মুসলমানদের লাশ দেখাব ।” খালিদের লাশ দেখাতে হবে আব্বু! এখানকার লোকেরা বলাবলি করে, সে নাকি মানুষরূপী জিন।” মেয়েটির বাচ্চাসুলভ কথা শুনে বাহমান হো হো করে হেসে ওঠে। গু বাহমানের এই বিজয়ী অট্টহাসির ধাক্কা প্রথমে কিসরার শাহী মহলে গিয়ে পৌঁছে। সেখান থেকে সালারদের কানে কানে । এরপর মাদায়েনের পরাজিত সৈন্যরা শোনে । পরে এটি নির্দেশ ও নির্দেশনায় বদলে যায়। বাহমানের কন্যা তার সব সখী এবং শাহী মহলের মহিলারা ছাড়া আরও যাদের যাদের সাথে দেখা হয় তাদের বলে “আমি আপনাদের খালিদের লাশ দেখাব ।” “খালিদের লাশ?” প্রায় সকল নারী ও সখীর পাল্টা মন্তব্য ছিল যে, “সবাই বলে, খালিদকে কেউ মারতে পারবে না। সে মানুষ নয় । তাকে দেখলে সৈন্যরাও পালিয়ে যায়।” রাজ পরিবার এবং সালারদের ঘোড়া যে আস্তাবলে থাকত সেখানে তৎপরতা বৃদ্ধি পেয়েছিল। সহিসদের নির্দেশ দেয়া হয়েছিল, কোনো ঘোড়ায় সামান্য খুঁত দেখা গেলে সংশোধন যোগ্য হলে সংশোধন করে দিবে নতুবা আত্তাবল থেকে আলাদা করে ফেলবে। বাহমানের কন্যা হযরত খালিদ রো.)-এর কথা এমন নেচে-গেয়ে সর্বত্র বলতে থাকে, যেমন ঈদের চাদ দেখা গেলে নতুন পোশাক পরে ছোট ছেলে-মেয়েরা নেচে-গেয়ে আনন্দ করে । মেয়েটি একবার আস্তাবলে যায়। সেখানে তার পিতার ঘোড়ার সাথে নিজের ঘোড়াও ছিল । পিতা তাকে ঘোড়াটি উপহার স্বরূপ দিয়েছিল। ছদএ.11000103.0010

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।