Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সস সপ সস ৮ পপ শপ ৯ ৯ ৯, ০৯৯ ৯ শপ শপ ৯ শপ পপ সপ পপ শী সপ ৯ ৯ ৭৯ ৯ ৯৯ “খালিদ ইরাক ছেড়ে চলে গেছেন” আয়নুত তামার হতে আগত লোকটি বলে। “আমি নিজে আসিনি; শামশের বিন কায়েস আমাকে পাঠিয়েছে । আপনি অবশ্যই তাকে চিনেন । মুসলিম সেনাপতি খালিদ আয়নুত তামার অধিকার করে সেখানকার নেতৃস্থানীয় লোকদের হাতে রাজ্য পরিচালনার ভার অর্পণ করেছেন। খালিদসহ তার সৈন্যদের স্থানীয় জনগণের সাথে সম্পর্ক এত ভাল যে, সবাই তাদের অনুগত হয়ে গেছে। কিন্তু কিছু লোক আছে সুযোগের অপেক্ষায়। তারা সুযোগ পেলেই মুসলমানদের ক্ষতি করে ছাড়বে । আমি নিজ চোখে মুসলিম সেনাদের আয়নুত তামার ছেড়ে যেতে দেখেছি । “ঘরথুষ্ট্রের শপথ!” বাহমান বলে “খালিদ এই জাতীয় শিকারী নয়, যারা শিকার পাঞ্জার ভেতর আসার পর তা রেখে চলে যায়। ... তার সমস্ত সৈন্য আমাদের এলাকা ছেড়ে চলে গেছে?” “আমি সব তথ্য নিয়ে এসেছি সম্মানিত সেনাপতি!” আগন্তুক বলে “আয়নুত তামার, হীরা এবং অন্যান্য যেসব শহর মুসলমানরা দখল করে নিয়েছে সেখানে এক এক সালারের নেতৃত্বে সামান্য কিছু সৈন্য রয়ে গেছে। জানা গেছে যে, মুসলিম ফৌজের বড় অংশটি দাওমাতুল যান্দাল চলে গেছে। শুনেছি, সেখানে নাকি কার সাথে তাদের লড়াই হচ্ছে। শামশের বিন কায়েস আমাকে আপনার কাছে এই বার্তা দিয়ে পাঠিয়েছে যে, বর্তমান সময় একবার চলে গেলে আর ফিরে আসবে না। খালিদ ও তার বড় বাহিনীর অনুপস্থিতিতে আমরা আমাদের শহরগুলো সহজেই পুনরুদ্ধার করতে পারি ।” আরও কিছু প্রশ্নোত্তরের পর বাহমানের বিশ্বাস হয়ে যায় যে, লোকটি ভুল তথ্য আনেনি । বাহমানের জানা ছিল যে, দাওমাতুল যান্দাল কত দূরে । সেখানে যেতে এবং গিয়ে ফিরে আসতে অনেক সময়ের প্রয়োজন। তাই সে মনে মনে হিসাব কষে লড়াইয়ের পরিকল্পনা চূড়ান্ত করে ফেলে। “তুমি ফিরে যাও” বাহমান লোকটিকে বলে “আর শামশের বিন কায়েসকে বলবে, এত বিশাল পুরস্কার তোমার নামে বরাদ্দ করা হয়েছে, যার কল্পনাও তুমি করতে পারবে না। এক ব্যক্তি তোমার কাছে সওদাগরের ছদ্মবেশে আসবে । তার সাথে তোমার বিস্তারিত কথা হবে । আমরা হামলা করার জন্য দ্রুত আসছি। , ভেতর থেকে দরজা খোলা তোমাদের দায়িত্ব থাকবে ।” নাঙ্গা-৭ ছদএম.11000103.0010

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।