Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সি সিসি শ শ স৯ ৯৯ ৯ ৯ ৯৭৯ ৯ সস 5 এ সস সস ৯ ৯ ৯ ৯ ৯ পপ ৯৭ ৮ ৯ পপ জপ সিসি সস পিস ৯ ৭ বস ৭৯ ৯ সস ৯ ৮৯৮৭০০৮০৭৮৭ ৯৯৯০০ পর্যুদস্ত হয়ে ছিল। লোকজন ছিল ভীত-সন্্রস্ত। কিসরার সেসব তলোয়ারে জং পড়ে গিয়েছিল যাদের ঝলক ইতিপূর্বে দৃূর-দৃূরাত্তে পৌঁছে গিয়েছিল। তবে দু'চারজন সালার তখনও ডুবন্ত তরীকে তুফানের কবল থেকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছিল। চলমান এ অবস্থায় এক অশ্বারোহী মাদায়েনে প্রবেশ করে এবং সোজা বাহমানের কাছে চলে যায়। “আর কোন দুঃসংবাদ বাকী আছে যা তুমি এনেছ?” বাহমান তাকে জিজ্ঞাসা করে “তুমি কোথা হতে এসেছ? মুসলিম বাহিনী কী মাদায়েন অভিমুখে রওনা দিয়েছে?” “না” আগন্তুক বলে “মুসলিম বাহিনী চলে গেছে।” “চলে গেছে?” বাহমান ঝাঝালো কণ্ঠে জিজ্ঞাসা করে “মনে হচ্ছে তুমি সে সৈন্যদের একজন মুসলমানভীতি যাদের পাগল বানিয়ে দিয়েছে। তুমি কী জান না যে, তোমার এই বিভ্রান্তিকর খবরের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড?” আগন্তুক ঘোড়া থেকে নেমে পড়েছিল। তার আসার খবরে বাহমান বাইরে বেরিয়ে এসেছিল। সে লোকটিকে নিয়ে গিয়ে ভেতরে বসতে দেয়ার মত যোগ্য মনে করছিল না। মৃত্যুদণ্ডের কথা শুনেই লোকটি হাতে ধরা ঘোড়ার লাগাম ছেড়ে দেয় এবং দ্রুত গিয়ে বাহমানের পায়ের উপর বসে পড়ে। “আমি আয়নুত তামার হতে এসেছি” আগন্তুক ভয়ার্ত কণ্ঠে বলে “নিশ্চয় আমি পরাজিতদের একজন কিন্তু আমি তাদেরও একজন যারা পরাজয়কে জয়ে রূপান্তর করার স্বপ্ন দেখে । আমার কথা আগে শুনুন এরপর না হয় হত্যা করবেন। কিন্তু যদি আমার কথা এড়িয়ে যান তবে মনে রাখবেন, আপনাদের কারো মাথা মুসলমানদের হাত থেকে নিরাপদ থাকবে না।” “বল তাড়াতাড়ি বল!” বাহমান বলে “কী সে কথা যা তুমি আমাকে শোনাতে এত দূর থেকে এসেছ?” অন্দর মহল থেকে বাহমানের যুবতী কন্যা এক সিপাহীকে তার পিতার পায়ে পড়ে থাকতে দেখে সামনে এগিয়ে আসে । মেয়েটি দেখে আসছিল যে, তার পিতা পরাজিত হয়ে ফিরে আসার পর থেকে সর্বক্ষণ রস্্ন থাকে। মৃত্যুদণ্ড ব্যতীত কোনো কথাই বলে না। এবারও মেয়েটি এই মনে করে সামনে আসে যে, তার পিতা আজ আরেকজনকে জল্লাদের হাতে অর্পণ করতে যাচ্ছে। ছদএম.11000103.0017

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।