Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সস শপ সস ৯ ৯ ৯ পপ ৯ ৯ ৯৭ পপ ৯ শপ ৯ ৯ পপ সপ পপ ৯৮ ৯৮ ৮৭৮৯০ ৯৭৯ ইরানের অগ্নিপূজারীরা মুসলিম ঝাণ্ডাবাহীদের হাতে যেভাবে একের পর এক পরাজিত হয়েছে এবং যেভাবে রণাঙ্গনে নাকানি-চুবানি খেয়েছে, তা অন্য কোনো জাতি হলে বরদাশত করতে পারত না। কিন্তু ইরানে মুসলমানদের মোকাবেলায় শুধু অগ্নিপূজারীরা ছিল না; বরং সমস্ত অমুসলিমরা এঁক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল, যাদের সিংহভাগ ছিল আরব বংশোদ্ভূত ঈসায়ীরা । বিভিন্ন রণাঙ্গনে হেরে ইরানীরা এবার কৌশলী ভূমিকা গ্রহণ করে। তারা নিজেরা সামনের সারিতে না থেকে বিভিন্ন গোত্রীয় সৈন্যদের সামনে রাখা শুরু করে। যেমন মাহরান আয়নুত তামার ময়দানে করেছিল। অগ্নিপূজারীদের সালাররা পালিয়ে পালিয়ে মাদায়েন গিয়ে জড় হতে থাকে । ইরানী নামকরা সালার বাহমান যখন মাহরানকে স্বসৈন্যে ফিরে আসতে দেখে তখন তার অন্তরে এত আঘাত লাগে যে, তিনি কথা বলতে ভুলে যান। তার মুখ বন্ধ হয়ে যায়। “বাহমান! ঘাবড়ে যেও না” মাহ্রান প্রথমে মুখ খুলে বলে “অন্তর সংকুচিত করো না। পরিশেষে বিজয় আমাদেরই হবে। আমি পরাজিত হয়ে আসিনি; পরাজয় হয়েছে বুদ্দু গোত্রগুলোর ৷” “আর তুমি লড়াই না করেই ফিরে এসেছ” সালার বাহমান উত্তেজিত কণ্ঠে বলে। “তুমি এত বড় শহরকে শক্রদের ঝুলিতে ফেলে দিয়ে এসেছ? তোমার ভাগ্য ভাল যে, এখানে তোমাকে শাস্তি দেয়ার মত এখন কেউ নেই। শাস্তি যারা দিবে, তারা নিজেরাই গৃহযুদ্ধে লিপ্ত । তারা কোনো সম্রাটকে বাচতে দিচ্ছে না। কেউ সিংহাসনের অধিকারী হলেই সবাই মিলে তাকে গুম-হত্যা করে ফেলছে। রক্তের হোলিখেলা চলছে এখন রাজপুরীতে । “বাহমান!” মাহরান ঝাঝালো কণ্ঠে বলে “তুমি আমাকে ধমক দিচ্ছ? তুমি কি মুসলমানদের হাতে পরাজিতদের একজন নও? তুমি যদি দৃঢ় হয়ে ময়দানে থাকতে, তবে মদীনাবাসীরা এভাবে আমাদের মাথায় চেপে বসার সাহস ও সুযোগ পেত না । পরাজয়ের সূচনা তোমার থেকেই হয়েছে। কটাক্ষ না করে বরং আমার প্রশংসা কর এ কারণে যে, আমি সৈন্যদের বাচিয়ে নিয়ে এসেছি । আমি এই সৈন্য নিয়ে একদিন মুসলমানদের পরাজিত করব । মাদায়েনে বর্তমানে যত সৈন্য জমা হয়েছে তাদের নিয়ে আমরা একটি চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হব ।” মাদায়েনে বর্তমানে যেসব সালার ছিল প্রত্যেকেই কোনো না কোনো রণাঙ্গনে হযরত খালিদ (রা.)-এর হাতে পরাজিত হয়েছিল । বর্তমানে তারা যুদ্ধ করাকে জাতিগত বিষয়ে রূপ দিয়েছিল । নতুবা সেখানে নির্দেশ দেয়ার মত কেউ ছদএম.11000109.0010

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।