Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সস শপ সস সস ৯ এ ৯ সপ আও পপ ৯ ৯৯ ৯ আআ ৯ ৯ ৯ ৯ শপ পপ ৭৯ ৭৯ ৯ পপ শপ ৭ পপ ৭ পল লন নস শপ “এত মজবুত কেল্লার উপর সময় ও শক্তি ব্যয় করা অনর্থক হবে। প্রথমে সে সব শক্র খতম করতে হবে, যারা বাইরে আছে।” হযরত খালিদ (রা.) পুরো বাহিনীকে বিন্যস্ত করেন। হযরত আয়াজ (€ো.)-এর মুজাহিদদের মধ্যে যারা নওজোয়ান ছিল তাদের পৃথক করে এ দিকে পাঠিয়ে দেয়া হয়, যেদিকে একটি রাস্তা আরবমুখী ছিল। হযরত খালিদ (রা.) নওজোয়ান দলকে বলে দেন যে, এদিক দিয়ে শক্ররা পালাবার চেষ্টা করবে। একজনকেও জিন্দা বের হতে দিবে না। হযরত খালিদ (রো.) একটি দল নিজের কমাণ্ডে নিয়ে এক ঈসায়ী নেতা যুদী বিন রবীয়ার মোকাবেলায় রাখেন। হযরত আয়াজ (রা.)-কে কিছু সৈন্য দিয়ে অপর দুই শক্রনেতা ইবনে হাদারযান এবং আল আয়হাম বাহিনীর সামনে দীড় করিয়ে দেন। স্বীয় দুই সালার আসেম বিন আমর এবং আদী বিন হাতেমকে সাধারণ নিয়ম অনুযায়ী দুই পার্থ্ব বাহিনী হিসেবে রাখেন। ঈসারী ও মূর্তিপূজক সালাররা কেল্লার ভেতর থেকে প্রচুর পরিমাণ সৈন্য বাইরে নিয়ে আসে । এভাবে শত্রু বাহিনীর সংখ্যা মুসলমানদের কয়েক গুণ বেশি হয়ে যায়। যুদ্ধ শুরু হয়। হযরত খালিদ (রা.) ছিলেন সমরকুশলী। তিনি চাল পরিবর্তন করে করে লড়তেন। রণাঙ্গন হিসেবে তার রণনীতি ভিন্ন হত। তার কৌশলী রণনীতির কাছে বেশিরভাগ প্রতিপক্ষ ধরাশায়ী হত। এ যুদ্ধেও হযরত খালিদ (রা.) এমন চাল চালেন, যে চালে দুশমন পেরেশান হয়ে যায়। এবার তিনি এই চাল চালেন যে, যুদ্ধের ময়দানে নিরব-নিস্তব্ধ হয়ে যান। নীরবে ঠাই দীড়িয়ে থাকেন। শক্ররা এই অপেক্ষায় থাকে যে, মুসলমানরা প্রথমে আক্রমণের সূচনা করবে। কিন্তু মুসলমান মূর্তির মত অনড় হয়ে থাকে। ঈসায়ী সেনাপতি যুদ্ধের জন্য অস্থির হয়ে পড়ছিল । যখন সময় অনেক চলে যাওয়া সত্ত্বেও এবং তাদেরকে যুদ্ধের প্রতি আহবান জানালেও তারা সাড়া দেয় না, তখন শক্ররা আর দেরী সহ্য করতে না পেরে হযরত আয়াজ (রা.)-এর বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে । এ দৃশ্য দেখে যুদীও হযরত খালিদ (রা.)-এর বাহিনীর উপর আক্রমণ করে। হযরত খালিদ (রা.) তীর সালারদের দেয়া নির্দেশনা অনুযায়ী মুজাহিদ বাহিনীর প্রতি শক্ররা তেড়ে এলেও তাদের মাঝে কোনো ভাবান্তর হয় না। মুসলমানদের এই মূর্তিবৎ অবস্থা দেখে শক্রুপক্ষ আরও জলে ওঠে । শক্রসৈন্যরা মুসলমানদের কাতারে ঢুকে পড়লে তারা তাদের গতিরোধ না করে রাস্তা দিয়ে দেয়। ব্যাপারটি অনেকটা এমন ছিল, আঘাত কর আর সামনে এগিয়ে যাও । ছএদএ.11000103.00100

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।