Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৭৮৭০৭৯৭৮০০৭ সপ পপ পপ পপ ৯ পপ আপ পপ ৯ শপ পপ পপ ৯ ৯ সপ সপ ৯ শপ পিক “আমি দাওমাতুল যান্দালের শাসক উকাইদার বিন মালিক” তাদের মধ্য হতে একজন বলে। “নিজের ও সঙ্গীদের হাতিয়ার আমার লোকদের হাতে তুলে দাও” আসেম নির্দেশের সুরে বলেন। “আমাকে খালিদের কাছে নিয়ে চল” উকাইদার তার তলোয়ার এক মুহাফিজের হাতে উঠিয়ে দিতে দিতে বলে “আমি লড়াই করব না। খালিদের সঙ্গে সন্ধির ব্যাপারে কথা বলব ।” গু “আমি তোমাকে ক্ষমা করতে পারি না ইবনে আব্দুল মালিক ।” হযরত খালিদ (রা.) স্বীয় তাবুতে উকাইদারের কথা শুনে বলেন “তুমি শুধু আমার কাছেই দোষী নও; মহাপাপী আমার রাসূলের নিকট । তুমি আল্লাহর রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ। তুমি ইসলাম গ্রহণ করে পুনরায় মুরতাদদের নেতাদের সাথে গিয়ে মিলিত হয়েছ ।” উকাইদার আত্মপক্ষ সমর্থন করতে অনেক কিছু বলে । জীবন বাচাতে বহু হাদিয়া -উপহার পেশ করে। ঈসায়ী গোত্রদের সাথে সম্পর্ক ছিন্ন করার অঙ্গীকার করে। “যদি এই লড়াই আমার আর তোমার মধ্যকার বিষয় হতো, যদি এই শত্রুতা ব্যক্তিগত হতো, তাহলে তোমাকে ক্ষমা করতে আমার কোনো বাধা ছিল না” হযরত খালিদ (রা.) বলেন “কিন্তু তুমি আমার রসূল, আমার ধর্মের দুশমন । আল্লাহর কসম! আমি তোমাকে মাফ করতে পারিনা । তোমাকে বেঁচে থাকার অধিকার দিতে পারি না।” এরপর হযরত খালিদ (রা.) নির্দেশ দেন যে, “একে নিয়ে যাও। আগামীকালের সূর্য যেন তার চেহারা না দেখে ।” সকাল হতেই হযরত খালিদ (রা.) হযরত আয়াজ বিন গনাম (রা.) কে ডেকে পাঠান। তিনি এলে তাকে বলেন, এখন থেকে আপনি স্বীয় বাহিনীর সেনাপতি নন। তিনি আয়াজ (রা.)-এর বাহিনীকে নিজের কমাণ্ডে নিয়ে নেন। “এখন যুদ্ধ হবে কেল্লার বাইরে” হযরত খালিদ (রো.) তার সালারদের বলেন। ছএদএ.11000109.0017

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।