সস সিসি সস সস সস ৯ ৯ প০ ৯ ৭৮ সস সপ ৯ পপ সপ পপ সস সপ সস ৮৯ ৭৮৭৮ ৯৭৮ ৯৯৯ ৭৮৭৮০৯৭৮৭৭০ সন পন ৭ ৯৭ ৭০ “আমার বন্ধুগণ!” প্রায় সকল এঁতিহাসিক উকাইদারের এই ভাষ্য লিখেছেন, “খালিদকে আমি যতটুকু চিনি আপনারা তা চেনেন না। আমি বলতে পারব না যে, তার এই শক্তির উৎস কী। তবে এটা সত্য যে, সমস্ত রণাঙ্গনে ভাগ্য তার পক্ষেই থাকে । রণজয় এবং কেল্লা কজ্জা করার যে গুণ তার মধ্যে আছে তা আর কারো মাঝে নেই । খালিদের মোকাবেলায় তার সামনে যে-ই আসে- চাই সবল হোক বা দুর্বল- সে তারই হাতে কচুকাটা হয়ে যায়। আপনারা আমার পরামর্শ মেনে নিন এবং তার সঙ্গে সন্ধি করুন।” ঈসায়ীরা বিভিন্ন ময়দানে হযরত খালিদ (রা.)-এর হাতে চরম নাকানি-চুবানি খেয়েছিল। তাই তারা তাকে ছেড়ে দিতে চায় না। প্রতিশোধ নিতে চায়। “আপনারা তার সঙ্গে লড়তে গেলে হেরে যাবেন” উকাইদার বলে, “তখন সে আপনাদের উপর বিন্দুমাত্র দয়া করবে না। পক্ষান্তরে যুদ্ধ বাদ দিয়ে সন্ধি করা হলে সে আপনাদের জান-মাল ও নারীদের ইজ্জতের নিরাপত্তা দান করবে। আপনারা তার সঙ্গে মোকাবেলায় নেমে টিকতেই পারবেন না। কেননা, আপনারা তার চাল বুঝতেই পারবেন না।” “আমরা বিনা লড়াইয়ে পরাজয় মেনে নিব না” ঈসায়ী নেতৃবৃন্দ সর্বসম্মত সিদ্ধান্ত জানিয়ে দেয়। “তাহলে আমাকে বাদ দিয়েই আপনাদের লড়তে হবে” উকাইদার বলে, “আমি এত বড় শহর ধ্বংস হতে দিব না।” বৈঠক শেষ হয়। ঈসায়ী নেতারা যুদ্ধের নিয়তে স্থান ত্যাগ করে। উকাইদারের ব্যাপারে তাদের এর থেকে বেশি জানা ছিল না যে, সে লড়তে ইচ্ছুক নয়। রাতের প্রথম প্রহর । হযরত খালিদ (রা.)-এর সালার আসেম বিন আমর কেল্লার উন্মুক্ত এলাকা দিয়ে পায়চারি করছিলেন। তিনি রাতের আঁধারে কেন্পা হতে চার-পাচজন লোককে বের হতে দেখতে পান। অন্ধকারে তাদেরকে ছায়ার মত মনে হচ্ছিল। আসেম বিন আমরের সঙ্গে কয়েকজন মুহাফিজ ছিল । আসেম তাদেরকে বলে, এদের ঘেরাও করে ফেল। কিভাবে ছড়িয়ে ছিটিয়ে ঘেরাও সম্পন্ন করতে হয়, তা মুহাফিজদের ভালভাবে জানা ছিল। তারা ফাঁদ পেতে চিড়িয়া ধরার আগেই নিজেরাই এসে ধরা দেয়। সালার আসেম তাদের দিকে এগিয়ে যান। ছএদএম.11000109.0010
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।