Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৭৬ ৭৯ সস পপ ৮৭৮ সপ আপ ৯ শপ ৯ শপ শপ সস ৯ পপ শপ সি সপ সস সস সস পূর্বে হতেই ঈসায়ীদের তিনটি বড় গোত্র বনু কালব, বনূ বাহরা এবং বনু গাসমান-উকাইদারের নেতৃতে যুদ্ধে শরীক হয়েছিল। খালিদ বাহিনী আসার সংবাদ শুনে সে দ্রুততার সাথে ঈসায়ী ও মূর্তিপূজকদের ছোট ছোট গোত্রদেরও যুদ্ধে শরীক হওয়ার জন্য দাওয়াত দিয়েছিল। হযরত খালিদ (রা.) পৌছানোর পূর্বেই এসব ক্ষুদ্র গোত্রগুলো তাদের সৈন্য পাঠাতে শুরু করে। হযরত খালিদ (রা.) তুফানের মত এসে হাজির হন। তার নির্দেশে মুজাহিদ বাহিনী উচ্ছসিত কণ্ঠে জোরে জোরে নারাধ্বনি দিতে শুরু করে। হযরত আয়াজ বিন গনাম রো.)-এর বাহিনী এই নারাধ্বনি শুনে তারাও নারাধ্বনি দেয়। এই নারাধ্বনিতে তাদের ঝিমিয়ে পড়া মনোবল চাঙ্গা হয়ে যায়। হযরত খালিদ (রা.) দাওমাতুল যান্দালে পা দিয়েই রণাঙ্গণ পর্যবেক্ষণ করেন এবং ঘোড়ায় চড়ে কেন্লার চতুর্দিক প্রদক্ষিণ করেন। কেল্লার পাচিলের উপর দীড়ানো সৈন্য তার দৃষ্টিতে পড়ে। শক্র বাহিনী দু'ভাগে বিভক্ত ছিল। একাংশের সেনাপতি ছিল উকাইদার নিজে আর অপর অংশের সেনাপতি ছিল যুদী বিন রবীয়া। উকাইদার ছিল কেল্লার মধ্যে আর যুদী ছিল কেল্লার বাইরে । বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র গোত্র হতে আসা সৈন্যরাও যুদীর বাহিনীতে এসে জমা হয়। এরা ছিল সম্পূর্ণ চাঙ্গা ও তাজাদম। চে হযরত খালিদ (রা.) গযব ও ভয়ঙ্করের অপর নাম ছিলেন । তাকে শক্রপক্ষ সাক্ষাত যমদূত মনে করত । তিনি প্রথমেই শক্রদের মানসিকতায় জোর আঘাত হেনে মনোবল গুঁড়িয়ে দিতেন । শক্ররা তার কাছ থেকে দৈহিক আঘাতের চেয়ে মানসিক চোট পেত বেশি । ফলে দৈহিক ক্ষত শুকালেও হৃদয়ক্ষরণ কখনো বন্ধ হত না। 'খালিদ-ত্রাস' তাদের কুরে কুরে খেত। হযরত খালিদ (রা.) ইতোপূর্বে উকাইদারকে একবার উচিৎ শিক্ষা দিয়েছিলেন, যার কথা এতদিন পর উকাইদার ভোলেনি। খালিদ আসছেন এই খবরে তার পিলে চমকে গিয়েছিল । সে যুদ্ধের চিন্তা মাথা থেকে ঝেড়ে মুছে আত্মরক্ষার ফিকিরে ব্যস্ত হয়ে পড়ে । হযরত খালিদ (রা.) যখন রণাঙ্গনে ঘুরছিলেন আর কেল্লার অভ্যন্তরে প্রবেশ করার পরিকল্পনা সাজাচ্ছিলেন তখন কেল্লার অভ্যন্তরে চলছিল আরেক খেলা । উকাইদার ঈসায়ী নেতাদের ডেকে এনে তাদের সামনে প্রস্তাব পেশ করছিল যে, খালিদের সঙ্গে লড়াই করার দরকার নেই, সন্ধি করা হোক কিন্তু ঈসারী নেতৃবৃন্দ তার কথা সমর্থন করছিল না। ছএদএম.11000103.0010

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।