Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৯৮৭৮৭০৭৮৯৯৭ ৭৯-৭৮ ৯৮ ৯৮ ৮ ৯৭৯৭৮ ৭ পপ পপ সত পপ পল সপ শি পপ আপ সস সপ সস সস সস শী পপ সস স্পস্ট পি পপ সস শিস শী করে শোনায় দূত। এর পরের দিনই ওলীদ বিন উকবাও এসে পৌছেন। তিনি হযরত খালিদ রো.)-কে বলেন, প্রতিটি ক্ষণ আয়াজ ও তার মুজাহিদ বাহিনীকে পরাজয় ও মৃত্যুর গহ্বরের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। “পরাজয়?” হযরত খালিদ (রা.) কণ্ঠে আবেগ ঢেলে বলেন, “আন্মাহর কসম! ইসলামের ইতিহাসে “পরাজয়” শব্দটি সংযুক্ত না হওয়াই কাম্য । .. উকাইদার বিন আব্দুল মালিক কি আমার কথা ভুলে গিয়েছে? সে কি আমাদের নবীজীকে ভূলে গিয়েছে, তিনি তাকে আনুগত্য স্বীকার বাধ্য করেছিলেন? সে কি আমাদের আল্লাহর কথা ভুলে গিয়েছে, যিনি আমাদেরকে তার বিরুদ্ধে বিজয় দান করেছিলেন?” ইতিহাস সাক্ষী যে, মানুষ নিজেই বদলে যায়; আল্লাহ বদলান না। আল্লাহ তায়ালা বিজয়কে পরাজয়ে তখন বদলে দেন, যখন মুসলমানরা বদলে যায় এবং বান্দারা হয়ে যায় “খোদা? । হযরত খালিদ (রা.) আয়াজ বিন গনাম (রা.)-কে তার পত্রের লিখিত জবাব দেন। তৎযুগে আরবদের লেখার ধরন হত কাব্যিক । এঁতিহাসিকগণ লিখেন, হযরত খালিদ (রা.)-এর জবাব ছিল কাব্যাকারে। তার পত্রের মর্ম ছিল এরূপ- “খালিদ বিন ওলীদের পক্ষ হতে আয়াজ বিন গনামের নামে । আমি আপনার কাছে দ্রুতগতিতে আসছি। আপনার কাছে বহু উটনী আসছে, যাদের পিঠে কালো-সোনালী বিষধর সর্প উপবিষ্ট । ফৌজ আসছে, যাদের পশ্চাতে এবং সামনে রয়েছে আরও ফৌজ। একটু সবর করুন। অশ্ব বাতাসের গতিতে ছুটে আসছে। তার পিঠে নাঙ্গা তলোয়ার হাতে সিংহ আসীন । একের পর এক ফৌজ আসছে আর আসছে ।” জবাবী পত্র দূতের হাতে তুলে দিয়ে হযরত খালিদ (রা.) তাকে বলেন, যত দ্রুত এসেছ তার চেয়ে আরও অধিক দ্রুততার সাথে দাওমাতুল যান্দালে গিয়ে পৌছবে এবং সালার আয়াজকে সান্ত্বনা দিবে । যাও, রওনা হয়ে যাও। এরপর তিনি তার এক নায়েব সালার উয়াইম বিন কাহেল আসলামীকে ডেকে পাঠান। “ইবনে কাহেল আসলামী” হযরত খালিদ (রো.) বলেন, “তুমি কী জান তোমাকে কত বড় দায়িত্‌ দিতে যাচ্ছি?” ছএদএম.11000103.0017

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।