৭ ৭ পদ ৯৮ ৭ ৯৮৭৮ শপ পদ নস শা ৯ শপ ৯ ৯ ৯ লিপ শত শশী সস সপ ৯ ৯৮ সস সপ ৯ সস উস সস সিসি শি শি শি স্পস্ট পিপি সিসি শাসক উকাইদারকে জীবিত গ্রেফতার করেছিলেন। তাকে গ্রেফতারের পর তার বাহিনী অন্ত্র সমর্পণ করেছিল । উকাইদার বিন আব্দুল মালিক বন্দী হয়ে নবীজীর আনুগত্য স্বীকার করে নিয়েছিলেন এবং আমৃত্যু অনুগত থাকার শপথ করেছিলেন । তিনি এক পর্যায়ে ইসলামও গ্রহণ করেছিলেন । এমনিভাবে প্রখ্যাত বাণিজ্যিক নগরীটি সেদিন মুসলমানদের অধীনে চলে এসেছিল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের পর ধর্মাস্তরের ফেৎনা তুফানের গতিতে প্রবাহিত হয়। সেই স্রোতে উকাইদারও ভেসে যায়। সে মুরতাদ হয়ে যায় এবং মদীনার অধীনতা অস্বীকার করে নিজেকে স্বাধীন শাসক ঘোষণা করে। তিনি দাওমাতুল যান্দালকে স্বতন্ত্র রাজ্য বানিয়ে নিজেকে তার স্বাধীন রাজা হিসেবে প্রতিপন্ন করেছিলেন । দাওমাতুল যান্দালের কিছু বাসিন্দা ঈসায়ীও ছিল। মূর্তিপূজকও ছিল। ঈসায়ীদের শক্তিধর ও প্রভাবশালী গোত্রের নাম ছিল কালব। আমীরুল মু'মিনীন হযরত আবু বকর (ো.) উকাইদার বিন মালিককে উপযুক্ত শিক্ষা দিতে এবং তাকে পুনরায় মদীনার অনুগত ও অধীন বানাতে সালার হযরত আয়াজ বিন গনাম (রা.)-এর নেতৃতেে একদল সৈন্য পাঠিয়েছিলেন। দাওমাতুল যান্দালে পৌছে হযরত আয়াজ (রা.) নিজের বাহিনীকে অত্যন্ত স্বল্পসংখ্যক পান এর বিপরীতে প্রতিপক্ষ ছিল যেমনি সংখ্যায় দুই-তিন গুণ বেশি, তেমনি সবাই অন্ত্র স্জিত এবং দুর্ধর্ষ । কিন্তু মদীনা হতে তিনশত মাইল দূরে এসে শুধু সংখ্যার স্বল্পতার কারণে ফেরৎ যাওয়া ভাল ছিল না। এদিকে দাওমাতুল যান্দাল শহরটি ছিল উচু ও মজবুত প্রাচীর পরিবেষ্টিত । আয়াজ (রা.) শহর অবরোধ করেন। কিন্তু অবরোধ পূর্ণাঙ্গ ছিল না। এক দিকের রাস্তা উন্মুক্ত ছিল। রাস্তা খালি পেয়ে উকাইদারের সৈন্যরা বাইরে বের হয়ে মুসলমানদের উপর আক্রমণ করত । কিছুক্ষণ লড়াই চলত । অবস্থা বেগতিক হয়ে এলে সৈন্যরা পালিয়ে কেল্লার মধ্যে চলে যেত। এ হামলা ছাড়াও প্রাচীরের উপর থেকে মুসলিম বাহিনীর উদ্দেশ্যে তীর বর্ষণ অব্যাহত ছিল । মুসলমানরাও তীর বর্ষণ করে পাল্টা জবাব দিত। তারা কেল্লার দরজা ভাঙ্গতেও কয়েকবার চেষ্টা করে, কিন্তু ফটক ছিল ধারণাতীত মজবুত। খণ্তকালীন ও বিক্ষিপ্ত যুদ্ধে মুসলমানদের পাল্লাই ভারী ছিল। কিন্তু এক সময় পাশা পাল্টে যায়। যুদ্ধের নিয়ন্ত্রণ মুসলমানদের হাত থেকে খসে যায় । যুদ্ধ চলে ছদএ.11000109.0010
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।