৯৭৯৯৯ ৯৯ ৯ ক পপ ৭৯ পপ শপ শপ পপ পপ পি সপ ৭৮৭৯ শন ৯৯ শপ ৭ ৯ সস আস আশ ৯ সন পপ পাস সপ সুযোগ পেয়ে যেত। হযরত খালিদ (রা.)-এর চেষ্টা এই ছিল যে, দুশমনেরা যেন কোথাও সুস্থির হয়ে বসার এবং জবাৰী হামলা পরিচালনা করার সুযোগ না পায়। তারা ইরান বাহিনীকে মানসিকভাবে আক্রমণ করে দুর্বল ও পর্যুদস্ত করে দেয় । হযরত খালিদ (রা.) খলীফার নির্দেশ অমান্য করলেও বাস্তবতা দেখিয়ে প্রমাণ করে দেন যে, এই উপেক্ষার ভীষণ প্রয়োজন ছিল। হযরত খালিদ (রা.) পরপর বিশাল দু"টি বাহিনীর মোকাবেলা করে তাদের পরাজিত করে বিজিত এলাকায় ইসলামী শাসন কায়েম করলেও তখন পর্যন্ত সালার আয়াজ বিন গনাম দাওমাতুল যান্দাল রণাঙ্গণে আটকা পড়েছিলেন। তার বিজয়ের সম্ভাবনা ছিল খুবই কম। “খালিদ যা ভাল বুঝেছে তাই করেছে” খলীফা হযরত আবু বকর (রা.) পত্রবাহক ওলীদ বিন উকবাকে বলেন “তার চিস্তা এবং অবস্থানই সঠিক ছিল। আয্াজের পক্ষ থেকে যে তথ্য আসছে তা আশাব্যঞ্জক নয় ৷ দাওমাতুল যান্দাল জয় করা আমাদের জন্য জরুরী ছিল। কিন্তু এখন আয়াজের ব্যাপারে আমি উদ্বিগ্ন । ... ইবনে উকবা, তুমি আয়নুত তামারে না গিয়ে দাওমাতুল যান্দালে যাও এবং সেখানকার বাস্তব অবস্থা জেনে খালিদের কাছে যাবে । তাকে বলবে, সে যেন আয়াজের সাহায্যে দ্রুত পৌছে যায়। ওলীদ বিন উক্বা রওনা হয়। ওদিকে বাস্তবিকই হযরত আয়াজ (রা.) পেরেশান ছিলেন। তাঁর সঙ্গে থাকা সালাররা তাকে বলছিল, উদ্ভূত পরিস্থিতি উত্তরণের জন্য অবিলম্বে সাহায্যের প্রয়োজন । অন্যথায় পরাজয়ের আশংকা সুস্পষ্ট । সালারদের সঙ্গে পরামর্শের পর হযরত আয়াজ বিন গনাম (রা.) হযরত খালিদ (রা.) বরাবর একটি পত্র পাঠান। পত্রে তিনি যুদ্ধের অবস্থা তুলে ধরেন এবং সাহায্যের প্রয়োজনীয়তার কথা লিখেন। ওদিকে ওলীদ বিন উকবাও হযরত আয়াজ (রা.)-এর কাছে পৌছে যান। তার সেখানে পৌছানো সহজ ছিল না। মদীনা হতে দাওমাতুল যান্দালের দৃরত্ ৩০০ মাইলের কিছু কম ছিল। বেশির ভাগ এলাকা ছিল মরুভূমি। তার পরও তিনি স্বাভাবিকের চেয়ে কম সময়ে পৌছান। ৩০০ মাইল পাড়ি দিয়ে ওলীদ যখন আয়াজ (রা.)-এর কাছে পৌছান তখন তার অবস্থা ছিল বেগতিক । তারপরও তিনি আরামের চিন্তা না করে আয়াজ (রা.)-এর পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ছদএ.11000103.0017
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।