Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সিসি পিশিসি সস শিশির পি ৮ ৮ পপ ০ পন ৭৭০ ৯ ৯৯৯৭০৭১৯৯১৩ হায়কাল একাধিক এতিহাসিকের বরাত দিয়ে লিখেছেন যে, শুধু আক্কাহ বিন আবী আক্কাহকে খোলা ময়দানে নিয়ে এসে হযরত খালিদ (রা.) নিজের ওয়াদা রক্ষার করার জন্য তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে দেন। হযরত খালিদ (রা.) ঘোষণা করেছিলেন যে, বুদ্দুরা যদি নিঃশর্তে অন্ত্ সমর্পণ করে তাহলে তারা ভয়াবহ পরিণতি থেকে নিরাপদ থাকবে । শক্রপক্ষ মুসলমানদের কথায় অস্ত্র ত্যাগ করেছিল। ফলে তাদের গণহত্যার প্রশ্রই আসে না। ৪) আইনুত তামার বিজয়ের পর হযরত খালিদ (রা.) সর্বাথে এই কাজটি করেন যে, আব্বার এবং আয়নুত তামারের মালে গণীমত একত্রিত করে মুজাহিদদের মাঝে বন্টন করে দেন। খেলাফতের অংশ আলাদা করে ওলীদ বিন উকবাকে দায়িত্‌ দেয়া হয় সেগুলো মদীনায় নিয়ে গিয়ে আমীরুল মুমিনীনের কাছে পেশ করার জন্য । হযরত খালিদ (রা.) আমীরুল মুমিনীনের নামে একটি পত্রও প্রেরণ করেন। ওলীদ বিন উকবা মদীনায় পৌছে আমীরুল মুমিনীন হযরত আবু বকর (রা.)-কে আম্বার এবং আয়নুত তামারের যুদ্ধ ও বিজয়ের পূর্ণ বিবরণ শোনান । গণীমতের মাল পেশ করেন এবং হযরত খালিদ (রা.)-এর পত্রটি তার হাতে তুলে দেন। পাঠককে ইতোপূর্বেই জানানো হয়েছে যে, খলীফাতুল মুসলিমীন আবু বকর রো.) হযরত খালিদ (রা.)-এর প্রতি এই নির্দেশ পাঠিয়েছিলেন যে, তিনি যেন আয়াজ বিন গনামের অপেক্ষায় হীরায় অবস্থান করেন। তখন আয়াজ দাওমাতুল যান্দালে লড়ছিলেন। তবে লড়াইয়ের অবস্থা সালার আয়াজের অনুকূলে ছিল না। উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে হযরত খালিদ (রা.) খলীফার নির্দেশ উপেক্ষা করে হীরা থেকে যাত্রা করে প্রথমে আম্বার অবরোধ করে বিজয় অর্জন করেন। অতঃপর আয়নুত তামারে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে অবশেষে বিজয় লাভ করেন। হযরত খালিদ (রা.) পত্রে জানান যে, তিনি যদি হীরায় বসে থাকতেন তাহলে ইরান বাহিনী পরাজয় কাটিয়ে উঠা এবং জবাবী হামলা করার জন্য ছএএম.11000109.0010

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।