“আমরা তোমাদেরকে বেশি সময় দিব না” হযরত খালিদ (রা.)-এর নির্দেশে তার এক মুজাহিদ উচ্চকণ্ঠে বলে। “অস্ত্র সমর্পণ কর এবং দরজা খুলে দাও। যদি প্রতিরোধে গিয়ে তোমরা পরাজিত হও এবং জোরপূর্বক আমাদের ঢুকতে হয় তাহলে তোমাদের পরিণাম হবে খুবই ভয়াবহ 1” “দুই-তিন শর্তে আমরা দরজা খুলতে প্রস্তুত” পাচিলের উপর হতে আওয়াজ আসে। “তোমাদের কোনো শর্ত মানা হবে না ।” হযরত খালিদ (রা.)-এর পক্ষ হতে জবাব যায় “অস্ত্র সমর্পণ কর, দরজা খুলে দাও- এর মধ্যেই তোমাদের নিরাপত্তা ।” বন্ তাগান্ুব এবং তাদের সমমানের গোত্রগুলোও জানে, তাদের জন্য এটাই ভাল যে, অস্ত্র সমর্পণ করা হবে এবং দরজা খুলে দেয়া হবে । ফলে তারা সামান্য তত্যুগের লিখনী হতে জানা যায় যে, মুসলমানরা তাদের কথা রাখে । তারা একজনকেও পেরেশান করে না। অবশ্য মুসলমানদের বিরুদ্ধে যেসব বুদ্ধুরা যুদ্ধ করেছিল, তাদেরকে যুদ্ধবন্দী বানানো হয় । তবে তাদের আত্মীয়দের এই সুযোগ দেয়া হয় যে, উপযুক্ত মুক্তিপণ দিয়ে তাদের মুক্ত করে নিয়ে যাবে। সারা শহরে তল্লাশী চালানো হয়। শহরে একটি ইবাদাতখানা বা দীক্ষালয় ছিল, যেখানে পাদ্রী হওয়ার দীক্ষা দান করা হত। সে সময় চল্লিশজন নবযুবক শিক্ষার্থী ছিল। তাদের সবাইকে বন্দী করা হয়। পরে তাদের বেশির ভাগই ইসলাম কবুল করেছিল । তাদের মধ্য হতে একজন ইসলামী ইতিহাসের এক মহান ব্যক্তিত্বের পিতা হওয়ার সৌভাগ্য লাভ হয়েছিল৷ সে যুবকটির নাম ছিল নাসীর। সে ইসলাম কবুল করে এবং মুসলিম রমণীকে বিবাহ করে । যাদের ওরসে জন্ম হয় মূসা বিন নাসীর এর ৷ এই মুসা বিন নাসীর পরবর্তীতে উত্তর আফ্রিকার শাসক নিযুক্ত হন। তিনিই তারিক বিন যিয়াদকে স্পেন বিজয় করার জন্য প্রেরণ করেছিলেন। কিছু গোঁড়া এতিহাসিক লিখেছেন যে, হযরত খালিদ (রা.) বনূ তাগানুব, নমর এবং আয়াদের এ সমস্ত লোকদের হত্যা করে ফেলেন, যারা তাদের বিরুদ্ধে লড়াই করেছিল। এটা একটা বিভ্রান্তিকর তথ্য, যা হযরত খালিদ (রা.)-এর সুনামকে দুর্নামে পরিণত করার জন্য মনগড়াভাবে লেখা হয়। বেশিরভাগ এঁতিহাসিক এমন ব্যাপক হত্যাযজ্ঞের কিঞ্চিত ইশারাও দেননি । মুহাম্মদ হুসাইন নাঙ্গা-৬ ছদএম.11000109.0010
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।