Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সিসি পি পপ সস ৭ ৯ পন পপ সি পপ সত ৭ ৯ ৮৭৮০৮ সি সদ সস ০০ সদ শন ৭৮ ৭ সস সস ৯ পপ ৯ ৯ ৭ ৭৯ শপ শপ নস ৯ ৭৮৭৯৩ “আক্কাহ বিন আবী আক্কাহসহ অন্যান্য যুদ্ধবন্দীদের সামনে আন” হযরত খালিদ (রা.) নির্দেশ দেন। কিছুক্ষণের মধ্যে সমস্ত যুদ্ধকয়েদীদের সামনে আনা হয়। হযরত খালিদ (রা.) আবাহ এর হাত ধরেন এবং তাকে এতখানি আগে নিয়ে যান, পাচিলের উপর থেকে আসা তীর যেখানে গিয়ে বিদ্ধ হতে পারত ।” “এই তোমাদের নেতা!” হযরত খালিদ (রা.) অত্যন্ত জোর গলায় বলেন, “তোমরা তাকে বড় বীর-বাহাদুর মনে করতে । সে পারস্যবাসীদের সঙ্গে তোমাদের মিত্রতা সৃষ্টি করেছে। এখন তোমদের সেসব বন্ধুরা কোথায়?” হযরত খালিদ (রা.) আক্কাহকে সামনে এগিয়ে দিয়ে বলেন, “তার কাছে জিজ্ঞাসা কর যে, মাহরান তার সৈন্যদের বাচিয়ে কোথায় নিয়ে গেছে।” এরপর অনেক কয়েদীকে সামনে আনা হয় । “এরা তোমাদের ভাই!” হযরত খালিদ (রা.) বলেন, “চালাও তীর; সবগুলোই তাদের বক্ষে বিদ্ধ হবে ।” এ খবর কিভাবে যেন সারা শহরে ছড়িয়ে পড়ে যে, কেন্ত্রার বাইরে মুসলমানরা বলু তাগান্ুবসহ অন্যান্য গোত্রের কয়েদীদের এনেছে । এ কয়েদীদের মধ্য হতে অনেকের স্ত্রী, সন্তান এবং আত্মীয়-স্বজন শহরে ছিল। যদিও তাদের বসতি শহরে ছিল না, কিন্তু তাদের নিরাপত্তার জন্য শহরে এনে রাখা হয়েছিল। যুদ্ধ চলাকালীন সময় নিজস্ব বসতিতে থাকা তাদের জন্য নিরাপদ মনে করা হয়েছিল না। সেসব মহিলা এবং বাচ্চারা যখন জানতে পারে যে, তাদের গোত্রের কয়েদীরা বাইরে এসেছে, তখন মায়েরা সন্তানদের কোলে নিয়ে শহরের প্রাচীরে চলে আসে । রণাঙ্গনে গমনকারীদের মধ্য হতে যারা ফিরে আসেনি, তাদের স্ত্রী, বোন, মা এবং কন্যারা এই আশায় পাচিলের উপর এসেছিল যে, হয়ত তাদের আপনজন কয়েদীদের মধ্যে থাকবে। এসব নারীরা পাঁচিলের উপর হাঙ্গামা শুরু করেছিল। তারা নিজেদের লোকদের খুঁজছিল। যারা তাদের লোককে কয়েদীদের মধ্যে দেখতে পায় না, সরতে চাচ্ছিল না। ছদএ.11000103.0017

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।