ছিল, যাদের পলায়ন করার সামর্থ ছিল না। মাহরান ইতিপূর্বেই সৈন্য-সামন্তসহ শহর ছেড়ে চলে গিয়েছিল । সে সৈন্যদের মাদায়েন নিয়ে যাচ্ছিল এবং আক্কাহ, হুজাইলসহ গোত্রীয় অন্যান্য নেতাদের অভিশাপ দিচ্ছিল। “শক্রদের পশ্চাদ্ধাবন কর” হযরত খালিদ (রা.) সিপাহীদের নির্দেশ দেন “আহতদের দেখা-শুনা করার জন্য কিছু লোক এখানে থাক আর বাকীরা দ্রুত এগিয়ে গিয়ে আয়নুত তামার অবরোধ কর ।” ঠিক তখনি মুসান্না বিন হারেছা ঘোড়া ছুটিয়ে হযরত খালিদ (রা.)-এর কাছে আসেন এবং তার সামনে এসে ঘোড়া থেকে নেমে তার সাথে সিনা মিলান। “ওলীদের পুত্র!” মুসান্না বলেন, “আল্লাহ পাকের কসম দিয়ে বলছি, আয়নুত তামার ছেড়ে শত্রুরা পালিয়েছে” “তোমার মাথা ঠিক আছে তো?” হযরত খালিদ (রা.) জিজ্ঞাসা করেন “এ কী বলছ যে, শক্ররা ময়দান ছেড়ে পালিয়ে গেছে।” মুসান্না বিন হারেছা হযরত খালিদ (রা.)-কে অবহিত করেন যে, তিনি গুপ্তচরদের আয়নুত তামার পর্যন্ত ছড়িয়ে দিয়েছিলেন। তারাই জানিয়েছে যে, শহরে থাকা পারস্য বাহিনী শহর ছেড়ে চলে গেছে। “তুমি কি বুঝ না যে, এই বাহিনী আমাদের পশ্চাৎ হতে তখন আক্রমণ করবে, যখন আমরা আয়নুত তামার অবরোধ করে রাখব?” হযরত খালিদ (রো.) বলেন। “ইবনে ওলীদ!” মুসান্না বলেন, “মাহরানও সৈন্যদের সঙ্গে চলে গেছে। যদি এ বাহিনী আশেপাশে কোথাও লুকিয়ে থাকত, তাহলে আমার গেরিলা বাহিনী তাদের সুস্থির থাকতে দিত না ... সামনে চলুন এবং নিজের চোখে গিয়ে দেখুন। আয়নুত তামার আপনার পদতলে এখন ।” “সৈন্যরা শহর ছেড়ে পালিয়েছে” এই খবর মুজাহিদ বাহিনীর কানে পৌছলে তাদের ক্রান্ত-অবসন্ন দেহ চাঙ্গা হয়ে যায় । তারা বিজয়ের খুশিতে নারাধ্বনি দিতে দিতে ১০ মাইল পথ পাড়ি দিয়ে আইনুত তামারে গিয়ে পৌছে। মুসান্নার যেসব লোক সেখানে পূর্ব হতে ছিল তারা জানায় যে, শহরের সমস্ত দরজা বন্ধ । হযরত খালিদ (রা.)-এর নির্দেশে অবরোধ সম্পন্ন হয় । বুদ্দু, ঈসায়ী এবং যারা শহরে আত্মরক্ষার্থে আশ্রয় নিয়েছিল তারা প্রতিরোধে এগিয়ে আসে । তারা শহররক্ষা পাচিলের উপরে উঠে তীর বর্ষণ করা শুরু করে। ছদএম.11000109.0017
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।