Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সি শপ পপ সস ৯ সপ শপ পপ নত ০ সস শপ সপ ৯ পপ পল সপ ০ সস সস ৭৮ সত ৭ 2৯৮ ৯৮৭৭, “আক্কাহ বিন আবী আক্কাহ মারা গেছে” এভাবে বলে বলে তারা শহরময় ভীতি ছড়াচ্ছিল “হুজাইলের কোনো হদিস নেই।” “দরজা বন্ধ করে দাও” অনেকে চিন্লাতে থাকে “তারা আসছে।” এঁতিহাসিকগণ লিখেছেন, পূর্ব হতেই অগ্নিপূজারীদের মাঝে মুসলমানভীতি সক্রিয় ছিল। মুসলমানরা তাদের নামকরা বীর যোদ্ধাদের হত্যা করেছিল। এখন আয়নুত তামারের লোকজন চাক্ষুষভাবে দেখছিল যে, যুদ্ধবাজ গোত্রগুলো কেমন করুণ অবস্থায় ফিরে আসছে। ফলে ঝড়ের বেগে শহরবাসীরদের মাঝে মুসলিম ভীতি কয়েকগুণ বৃদ্ধি পায়। তারা কীপতে শুরু করে। শহরে শাহী সৈন্যের কোনো কমতি ছিল না। কিন্তু তাদের মানসিক অবস্থা এ দুর্বল ও ভীত কুকুরের মত হয়ে যায়, যে দাপুটে কুকুরের ভয়ে লেজ দু'পায়ের মাঝে চালান দেয়। শহরের সালাররা যখন স্বীয় বাহিনীর এই হতাশ মানসিকতা দেখেন তখন তাদের আর শহর প্রধান মাহরানের পরবর্তী নির্দেশের অপেক্ষা করার প্রয়োজন পড়ে না। তারা এটাও জানতে পারেন যে, মাহরান ধনভান্ডার মাদায়েন পাঠিয়ে দিচ্ছেন। শহরের লোকজনও নিজেদের ধন-সম্পদ লুকাচ্ছে অথবা সঙ্গে নিয়ে শহর ছেড়ে যাচ্ছে। হযরত খালিদ (রা.)-এর সমরনীতির একটি বড় বৈশিষ্ট্য এই ছিল যে, তিনি রণাঙ্গনে শত্রুকে পরাভূত করার পাশাপাশি তাদের মানসিকতায় আঘাত করে এত দুর্বল করে দিতেন যে, তাদের মধ্যে লড়ার প্রেরণা নিস্তেজ হয়ে যেত। অগ্নিপূজারীদের মানসিক অবস্থা এত দুর্বল হয়ে গিয়েছিল যে, হযরত খালিদ (রা.), মুসলমান অথবা মদীনার নাম শুনলেই ভয়ে তারা পেছনে ফিরে দেখত, না জানি কোনো মুসলমান তাদের পেছনে আছে কিনা! গঁ এ সময় জলদি এসে যায় যখন রণাঙ্গনে অগণিত লাশ এবং আহত বেহুশ সৈন্যরা পড়ে ছিল এবং তাদের দলিত-মথিত করার জন্য এ ঘোড়া রয়ে গিয়েছিল, যা সওয়ারী ছাড়া নিয়ন্ত্রহীণভাবে ছুটে বেড়াচ্ছিল। বুদ্দু গোত্রীয় লোকেরা নেতাদের ফেলে রেখে আয়নুত তামারে চলে যায় এবং শহরে ঢুকে শহরের ফটক বন্ধ করে দেয়৷ তারা শহরে পৌছে মাতম করে বলতে থাকে যে, প্রতিশ্রুতি মোতাবেক মাহরানের সৈন্যরা তাদের সাহায্য করেনি । কিন্তু সেখানে তাদের মাতম শোনার কেউ ছিল না। ভীত-সন্ত্রস্ত অবস্থায় শুধু সেসব শহরবাসী ছএদএম.11000103.0017

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।