Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

“কতজনকে হত্যা করবেন?” এক বুদ্দু জিজ্ঞাসা করে। প্রথমে আক্কাহকে হত্যা করুন। সে-ই প্রথমে অস্ত্র সমর্পণ করে পুরো বাহিনীর মাঝে কাপুরুষতা ছড়িয়ে দিয়েছে ।” আরেক বুদ্দু বলে । “মুসলমানরা যে কৌশলে যুদ্ধ করে, তা আমাদের সর্দার ধরতেই পরেনি” আরেকজন বলে। এরপর তারা পুরো যুদ্ধের বিবরণ এমনভাবে বর্ণনা করে যে, মাহরান তা শুনে ঘাবড়ে যায়। মুসলমানদের জোশ-প্রেরণা, কৌশল, বীরত্ব্গাথ্থা তারা অনেক অনেক বাড়িয়ে বলে এবং এই তথ্য জানায় যে, যেসব সৈন্য প্রাণে বেঁচে গেছে তারা আত্মরক্ষার জন্য শহর পানে ছুটে আসছে। “তবে কী আমাদের জন্য এটাই ভাল হবে না যে, আমরা মুসলমানদের সেখানে নিয়ে গিয়ে হত্যা করব যেখানে তাদের দম ফুরিয়ে গেছে?” মাহরান তার সালারদের বলেন, “এরপর তারা পিছু হটারও অবকাশ পাবে না?” “আপনি চিন্তা করে একথা বলছেন?” এক সালার জানতে চেয়ে বলে “এত বড় শহর ছেড়ে চলে গেলে সেটা পিছুটানই হবে। এর চেয়ে এ কথা বলুন যে, মুসলমানদের ভয়ে আপনি ভীত হয়ে পড়েছেন এবং আপনি এখান থেকে পালিয়ে যেতে চান ।” “আমি যা ভাবি তা তোমাদের ভাবনায় আসার কথা নয়” মাহরান শাসক সুলভ কণ্ঠে বলেন, “আমি এখানকার শাসক । যাও, আমার পরবর্তী নির্দেশের অপেক্ষা কর।” সালাররা নীরবে চলে যায় শহরের প্রতিরক্ষা ছিল সালারদের দায়িত্ব । তারা শ্রেয় জ্ঞান করত । তারা নিজেরা মিলে সিদ্ধান্ত নেয় যে, তারা মাহরানের এই নির্দেশ মানবে না। রণাঙ্গন হতে পালিয়ে আসা বনু তাগান্ুব, নমর এবং আয়াদের লোকজন টলতে টলতে শহরের দরজা দিয়ে প্রবেশ করছিল । তারা দশ মাইল দূর থেকে সফর করে এসেছিল । পুরো সফর হয় এক ধরনের ভীতি ও আতঙ্কের মধ্য দিয়ে। তাদের কেউ কেউ আহতও ছিল। “কচুকাটা কেটেছে ... সবাইকে গাজর-মূলার মত কেটেছে ।” পালিয়ে আসা বড়ই দুর্ধর্ষ এবং দূর্দান্ত ।” ছদএ.11000109.0017

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।