Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

একযোগে ঝাপিয়ে পড়েন। আক্কাহ বিন আবী আক্কাহ্‌ স্বীয় বাহিনীব মধ্য ভাগে ছিল। তার দৃষ্টি ছিল মুসলমানদের মধ্য বাহিনীর প্রতি, যেখানে হযরত খালিদ (রা.) ছিলেন। তার আশা ছিল, রণরীতি মোতাবেক প্রথমে মধ্য বাহিনী হতে হামলা আসবে । কিন্তু হযরত খালিদ রো.) এ যুদ্ধে উক্ত রীতি পরিহার করে কৌশল পাল্টে নতুন রীতিতে যুদ্ধের সূচনা করেন। উভয় পক্ষের পার্শ্ব বাহিনীর সৈন্যরা যখন ঘোবতর লড়াইয়ে লিপ্ত হয়ে পড়ে তখন অল্প সময়ের মধ্যেই নিজেদের উড়ন্ত ধুলায় হারিয়ে যায়। এ ধূলিঝড়ের মধ্য হতে থেকে থেকে ঘোড়ার আওয়াজ, ঢাল-তলোয়ারের আঘাত পাল্টা আঘাতের ধ্বনি এবং আহতদের গগণভেদী আর্তচিৎকার শোনা যাচ্ছিল। ধুলিঝড়ের মধ্যে কেয়ামত অনুষ্ঠিত হচ্ছিল। হযরত খালিদ (রা.)-এর নির্দেশনা অনুযারী মুসলিম পার্থ বাহিনী যখন নিজেদের একটু পিছিয়ে আনে, তখন বুদ্দু গোত্রগুলো এই ভেবে আত্মতৃপ্ত হয় যে, মুসলমানরা পিছু হটে যাচ্ছে। তারা এটাকে বিজয়ের সূচনা মনে করে জোশ ও খুশিতে নারাধ্বনি দিচ্ছিল। কিন্তু মুসলিম বাহিনী কিছুদূর পিছিয়ে গিয়ে থেমে যায় এবং হঠাৎ এমন তীবৰ্‌ বেগে আক্রমণ করে যে, শক্র সৈন্য পিছু হটতে বাধ্য হয়। মুসলিম বাহিনী আরেকবার পিছু হটে । বুদ্দুরা তাদের তাড়িয়ে দিতে এগিয়ে আসে। এভাবে বারবার করে মুসলমানরা শক্রুপক্ষকে এমনভাবে যুদ্ধে জড়িয়ে দেয় যে, মধ্যবাহিনীর কথা পার্্ব বাহিনী বেমালুম ভুলে যায়। ধুলিঝড় এত বেশি ওঠে যে, বুঝা যাচ্ছিল না যে, ভেতরে কি হচ্ছে। হযবত খালিদ (রা.) গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিলেন। তীর দৃষ্টি আক্কাহর উপর নিবদ্ধ ছিল। সে এই ভেবে অবাক হচ্ছিল যে, মুসলমানদের মধ্য বাহিনী কেন এগিয়ে আসছে না। মুসলমানদের মধ্য বাহিনীর সৈন্যদের ভাব-ভঙ্গি এমন টিলেঢালা ছিল, যেন তারা হামলা করতে ইচ্ছুক না। আক্কাহ বিন আবী আক্াহ মুসলমানদের মধ্য বাহিনীর এই বেপরোযাভাব দেখে পার্শ্ব বাহিনীব মুসলমানদের কচুকাটা করতে মধ্য বাহিনীর এক বিবাট অংশ পার্থ বাহিনীর সাহায্যে পাঠিয়ে দেয়। হযরত খালিদ (রা.) তাকে এই ধোকাই দিতে চান, যে ধোকায় সে পা দিয়েছে। সৈন্যদের তিনি বলে রেখেছিলেন যে, আক্কাহকে জিন্দা ধরতে হবে । শক্রবাহিনীর মধ্য ভাগের সৈন্যসংখ্যা হ্রাস পেলে হযরত খালিদ (রা.) রিজার্ভে রাখা তার মধ্য বাহিনীকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। ছএদএ.11000103.0010

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।