Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

বিরাট বাহিনী যাত্রা বিরতি করে অপেক্ষমাণ । তবে এ বাহিনী পারস্যের নয়; বুদ্ধ গোত্রগুলোর। এ বাহিনীর সর্বাধিনায়ক আক্কাহ বিন আবী আক্কাহ। আর তার নায়েবের নাম হুজাইল। হযরত খালিদ রো.) এ তথ্য পেয়েই যাত্রা বিরতি করেন এবং পরিস্থিতি দেখতে নিজেই চলে যান। তিনি লুকিয়ে সব কিছু দেখেন । পারস্যবাহিনীর ছায়া তার নজরে পড়ে না। সূত্র সত্য খবরই দেয় যে, এবারের বাহিনীটি ছিল আরব বেদুঈন গোল্রদের ৷ হযরত খালিদ (রা.)-এর বাহিনী সফরের ধারায় বিন্যস্ত ছিল। অভীষ্ট লক্ষ্য এখনও দশ মাইল দূরে থাকায় তারা কাফেলার মত চলছিল । যুদ্ধ বিন্যাসে বাহিনী বিন্যস্ত ছিল না। উদ্দেশ্য ছিল, আয়নুত তামার পৌছে শহর অবরোধ করে রাখবেন। কিন্তু পথিমধ্যে মানব প্রাচীর পড়ে, যা মুসলিম বাহিনীর জন্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। এঁতিহাসিকগণ বুদ্দু বাহিনীর সংখ্যা লেখেননি। তবে এ কথা ঠিক যে, তাদের সংখ্যা মুসলমানদের চেয়ে অনেক বেশি ছিল। পারস্যের নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল এ হিসাবের বাইরে । এ হিসেবে বলা যায়, মুসলমানদের এবারের মোকাবেলা হয় তাদের থেকে প্রায় তিন গুণ বেশি শক্তিশালী শত্রুর সঙ্গে । হযরত খালিদ (রা.) দ্রুত তার সৈন্যদের তিন ভাগে বিভক্ত করেন। পূর্বের মত তিনি নিজে থাকেন মধ্য বাহিনীতে । অভিজ্ঞ দু'সালার হযরত আসেম বিন আমর (রা.) এবং হযরত আদী বিন হাতেম রো.)-কে ডান-বাম বাহিনীতে রাখেন। হযরত খালিদ (রা.) সকল সালারদের তলব করেন। “আমাদের বিন্যাস তেমনই হবে, যেমন সম্মুখ যুদ্ধের প্রত্যেক রণাঙ্গনে থাকে” হযরত খালিদ (রা.) উপস্থিত সালারদের বলেন, “তবে লড়াইয়ের চিত্র হবে ভিন্ন। এবার মধ্য বাহিনী হতে হামলা হবে না। আমার ইশারা পেলেই ডান-বাম বাহিনী দু”পার্শ হতে একযোগে আক্রমণ করবে । শক্রদেরকে স্বস্থান হতে হটিয়ে বিক্ষিপ্ত করার চেষ্টা করবে। যুদ্ধ পুরোদমে লেগে গেলে হঠাৎ তোমরা স্বীয় বাহিনীসহ পিছু হটে আসবে । যতে করে শক্ররা বোঝে যে, তোমরা পিছুটান দিচ্ছ। এভাবে একটু পিছিয়ে আবার একযোগে ঘুরে দাড়াবে । কিছুক্ষণ পর পর এই কৌশলে লড়াই করতে থাকবে । শক্রপক্ষকে এমনভাবে ব্যতিব্যস্ত রাখবে যে, তাদের চিন্তা থেকে যেন মধ্যম বাহিনীর কথা হারিয়ে যায়। আমি সরাসরি শক্রর মধ্য বাহিনীর উপর চড়াও হব, তবে কিছু সময় পরে । তোমরা এই চেষ্টা চালিয়ে যাবে যে, যখন আমি মধ্য বাহিনীতে হামলা চালাব তথন পার্শ্ব বাহিনী এসে যেন তাদের মদদ যোগাতে না পারে।” ছএদএম.11000109.0017

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।