“যদি বুদ্দু গোত্রগুলো মুসলমানদের পরাস্ত করে ফেলে” অপর সালার বলে, “তাহলে ফলাও করে প্রচার করা হবে যে, এ জয় তাদের একার । আর যদি পরাস্ত করতে না পারে তাহলে তার অর্থ হবে, আমরা আরেকটি পরাজয়ের শিকার হলাম ।” “আমি তাদেরকে যে গুরুতৃ দিয়েছি পরিশেষে তার ফল ভোগ করবে তোমরাই” মাহরান বলে। “তোমবা কি এ সত্য মান না যে, আমাদের প্রতি আক্রমণ করতে সে ব্যক্তি ধেয়ে আসছে, যে আমাদের নামকরা সেনাপতিদেরকে মৃত্যুর গহবরে পৌছে দিয়েছে এবং সে ব্যক্তি (হযরত খালিদ) পারস্য সাম্রাজ্যের ভিত্তিকে নড়বড় করে দিয়েছে? আমি এ কথা স্বীকার করতে লজ্জাবোধ করব না যে, তোমাদের পক্ষে খালিদের মোকাবেলা করা সম্ভব নয়। আমি ভেবে-চিন্তেই এ বুদ্দু গোত্রদেরকে সামনে আগ্রসর হওয়ার অনুমতি দিয়েছি। যদি তারা মুসলমানদের পরাজিত করতে পাবে, তাহলে এ বিজয় আমাদেরই হবে । কেননা, তারা তো আমাদেরই প্রজা । পক্ষান্তরে যদি তারা মুসলমানদের পরাস্ত করতে না পারে এবং পিছু হটে যায়, তাহলে আমরা মুসলমানদের উপর এঁ সময় ঝাঁপিয়ে হব সম্পূর্ণ তাজাদম |” মাহরানের কথায় সালাবদয় একজন অপরজনের দিকে তাকায় । চিন্তার স্থানে এখন তাদের চেহারায় আনন্দের ঝিলিক ছিল। শাসকের এই চাল তাদের খুব মনঃপুত হয় । তারা এর মাঝে মুসলমানদের পরাজয়ের স্বপ্ন দেখতে পায়। ৪ হযরত খালিদ (রা.) গুপ্তচর মারফৎ আযনুত তামারে সৈন্য সমাবেশের কথা শুনে আম্বারের ব্যবস্থাপনা দ্রুততাব সাথে সম্পন্ন করে পুরো বাহিনী নিয়ে আয়নুত তামার অভিমুখে যাত্রা করেন। তিনি ফোরাত. নদী পার হন এবং অগ্রযাত্রা দ্রুততর করেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য যাদের আগে পাঠিয়ে দিয়েছিলেন, তারা সংগৃহীত তথ্যাদি দূত মারফৎ হযরত খালিদ (রা.)-এর কাছে পাঠাচ্ছিল। হযরত খালিদ (রা.) আয়নুত তামার অভিমুখে এগিয়ে চলছিলেন। আয়নুত তামার এখনও ১০ মাইল দূরে ছিল। ইতোমধ্যে গুপ্তচর এবং পর্যবেক্ষক দলের সদস্যরা ফিরে এসে হযরত খালিদ (রো.)-কে জানায় যে, কিছুদূর সামনে এক ছএদএম.11000103.0010
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।