Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ٢٧٣
📝 نص 📖 PDF

ভগ্মাহত হননি। খলিফার নির্দেশের সাথে সাথে সেনাপতির আসন থেকে নেমে গেছেন সাধারণ সৈনিকের কাতারে । সেনাপতি থাকা অবস্থায় যেমন শৌর্য-বীর্ষ প্রদর্শন করেছেন, সৈনিক অবস্থায় তার থেকে মোটেও কম করেননি । ইয়ারমুক যুদ্ধশেষে হযরত ওমর (রা) এক অভিযোগে হযরত খালিদ বিন ওলীদ (বা)-কে মদীনায় তলব করেন। তিনি সঙ্গে সঙ্গে মদীনায় এসে উপস্থিত হন এবং আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়ান। প্রচলিত নিয়ম অনুযায়ী সেনাপতির সাথে 'অসেনাপতিসুলভ' আচরণ করলেও হযরত খালিদ বিন ওলীদ (রা)-এর প্রতিক্রিয়া এমন শান্ত ছিল যে, হযরত উমর (রা)- কে এর জন্য একটুও চাপের সম্মুখীন হতে হয়নি। তিনি অবনত মস্তকে খলিফার নির্দেশ শিরোধার্য বলে মেনে নেন। প্রদত্ব শাস্তি অকুষ্ঠচিত্তে গ্রহণ করেন। হযরত খালিদ বিন ওলীদ (রা)-বরখাস্তের দরুণ দুঃখিত হন ঠিকই কিন্ত্র তাই বলে খলিফার বিরুদ্ধে তিনি টুশব্দটি করেননি । খলিফাকে ক্ষমতাচ্যুত করার কল্পনাও মাথায় আনেননি। নিজস্ব বাহিনী তৈরী করেননি। পৃথক রগাঙ্গন সৃষ্টি করেননি। তিনি এমন কিছু করতে চাইলে পুরো সেনাবাহিনী থাকত তাঁর পক্ষে। জাতির চোখে তিনি অতান্ত প্রিয় ব্যক্তিত্ব এবং শ্রদ্ধার পাত্র ছিলেন। ইতোমধ্যে দু'টি বিশাল সমরশক্তিকে ভেঙ্গে গুড়িয়ে দেয়ায় তার জনপ্রিয়তা ছিল আকাশচুবী ॥ এক ছিল পরাক্রমশালী ইরানী শক্তি আর দ্বিতীয়টি হচ্ছে অপর পরাক্রমশালী রোম শক্তি । হযরত খালিদ বিন ওলীদ (রা) তাদেরকে চরম নাকানি-চুবানি খাইয়ে পরাজিত করে ইসলামী রাষ্ট্রের সীমা ইরাক এবং সিরিয়া পর্যস্ত বিস্তৃত করেন। খেলাফতের প্রতি ছিল তার অসীম শ্রদ্ধা । তিনি খলিফার সিদ্ধান্তে রথে দাঁড়ান না। তিনি নিজের সম্মান- মর্যাদার কথা বিবেচনা না করে মাননীয় খলিফার মর্ষাদা সমুন্নত রাখেন। হযরত খালিদ বিন ওলীদ রো)-এর পরিচয়, ইসলামের প্রতি তার অবদান এবং বর্তমান মুসলমানরা তার থেকে কি আদর্শ গ্রহণ করতে পারে-বক্ষমাণ উপন্যাসে পাঠক তা মর্মে মর্মে অনুধাবন করতে পারবেন । ইসলামের ইতিহাস অধিকাংশ ক্ষেত্রে বাড়াবাড়ির সম্মুখীন হয়ছে। বিভিন্ন এতিহাসিক এবং জীবনীকার কোন কোন ঘটনায় পদম্থলনের শিকার হয়েছেন। একই ঘটনা একাধিকরূপে চিত্রিত হয়েছে। ফলে তা হতে সত্য ও বাস্তব তথ্য আহরণ পাঠকের জন্য গলদণঘর্মের বিষয় হয়ে দীড়িয়েছে।... এ উপন্যাসের প্রত্যেকটি ঘটনা সত্য-সঠিকরূপে পেশ করতে আমরা বহু গ্রন্থের সাহায্য নিয়েছি। সম্ভাব্য যাচাই-বাছাই করেছি এবং অনেক পরীক্ষা- নিরীক্ষার পর তা লিখেছি ।) মাঝে মাঝে এমন স্থানে এসে হোচট খেয়েছি যে, কোন্টা বাস্তবভিত্তিক আর কোন্টা ধারণা নির্ভর-তা শনাক্ত করা প্রায় অসম্ভব ছিল। সেক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য-সৃত্রের উপর ভিত্তি করে বাস্তবতা উদ্ধারের প্রয়াস পেয়েছি । এ কারণে মতাত্তর ঘটবে; আর তা ঘটাই স্বাভাবিক। তবে এ মতবিরোধ ক্ষুদ্র ক্ষুদ্র এবং অপ্রসিদ্ধ ঘটনায় গিয়ে প্রকাশিত হবে মাত্র। যে ধাচে এ বীরত্ব-গাঁথা রচিত, তার আলোকে এটাকে কেউ উপন্যাস বললে বলতে পারে, কিন্তু এটা ফিল্্ি স্টাইল এবং মনগড়া কাহিনী ভরপুর বাজারের অন্যান্য এতিহাসিক উপন্যাসের মত নয়। এর পাঠক উপন্যাসের চাটনিতে “এ্রতিহাসিকতার পথ্য' গলধঃকরণ করবেন গোগ্রাসে। এতে এ্রতিহাসিকতা বেশী, ওঁপন্যাসিকতা কম। এটা কেবল ইতিহাস নয়, ইসলামী এঁতিহ্যের অবয়ব । মুসলমানদের ঈমানদীপ্ত ঝাণ্ডা। পূর্বপুরুষের গৌরব-গাঁথা এবং মুসলিম জাতির জিহাদী জযবার প্রকৃত চিত্র। পাঠক মুসলিম জাতির স্বকীয়তা জানবেন, সাহিত্যরস উপভোগ করবেন এবং রোমাঞ্চ অনুভব করবেন। বাজারের প্রচলিত চরিত্রবিধবংসী উপন্যাসের পরিবর্তে সত্যনির্ভর এবং ইসলামী এঁতিহ্যজাত উপন্যাস পড়ুন। পরিবারের অপর সদস্যদের পড়তে দিন। নিকটজনদের হাতে হাতে তুলে দিন মুসলিম জাতির এ গৌরবময় উপাখ্যান । এনায়েতুল্লাহ আলতামাশ লাহোর, পাকিস্তান ছদএম.11000109.0017

— صفحة ٧ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.