Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

করবে। সে স্বীয় বিচক্ষণতার আলোকে অনুধাবন করেছিল যে, পারস্য বাহিনী মুসলমানদের প্রতিরোধে কেবল ব্যর্থই হচ্ছিল না; বরং সিপাহীদের মাঝে মুসলমানদের ব্যাপারে এক চরম ভীতিকর মানসিকতা সৃষ্টি হয়েছিল। এহেন দুর্বল মানসিকতা রোধ এবং সৈন্য সংখ্যা বাড়াতে সে ঈসায়ীসহ অত্র অঞ্চলের সমস্ত গোত্রকে আয়নুত তামারে সমবেত করেছিল। বনু তাগান্থুব, নমর এবং আয়াদ গোত্র ছিল সমবেত গোত্রদের মধ্যে উল্লেখযোগ্য । এসব গোত্রের লোক ছিল আরব বেদুঈন। তাদের নেতা ছিল আক্কাস বিন আবী আক্কাহ এবং হুজাইল। দু'জনই ছিল তৎকালীন যুগের সেরা যোদ্ধা। এসব গোত্র জাতিতে আরব হলেও এখন কিসরার প্রজা ছিল। মুসলমানদের বিরুদ্ধে সমবেত হতে তাদেরকে তিনটি বিষয় অনুপ্রাণিত করেছিল। যথা- ১" তীরা 'এটাকৈ তাদের প্রভুদের খুশি করার অপূর্ব সুরযৌগ' মনৈ' করোছিল'?' ২। মাহরান তাদেরকে অনেক অনেক দামী ও মূল্যবান উপহার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং পারস্যের সব ধরনের সহযোগিতা তারা পাবে বলে আশ্বস্ত করেছিল। ৩। এসব গোত্রের পারস্যের পতাকাতলে সমবেত হওয়ার ব্যাপারে সবচেয়ে যে বিষয়টি মুখ্য ছিল তা হলো, তাদের দৃষ্টিতে মুসলমানরা কেবল সাম্রাজ্য জয়কারী ছিল না; বরং তারা মুসলমানদেরকে তাদেব্ু ্লালিতৃ-পালিত আকীদা-বিশ্বাসের প্রতি হুমকিস্বরূপ জানত । ফলে তারা চিন্তা করেছিল যে, মুসলমানরা যদি জিতে যায়, তাহলে তাদের আকীদা-বিশ্বাস ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে তৎপরিবর্তে নতুন আকীদা-বিশ্বাস গ্রহণ করতে তাদের বাধ্য করবে। এক রাতে আয়নুত তামারে বিশাল ভোজানুষ্ঠান হয়। এটা ছিল বিনোদন অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল নৃত্যগীত। রাতভর চলে সুন্দরী ব্ূপসী নারীদের নৃত্যমহড়া। দলে দলে এবং এককভাবে চলে নাচ-গানের প্রদর্শনী । কে কত ভঙ্গিমায় শ্রোতা ও দর্শক মাত করতে পারে নৃত্যশিল্পীরা তার প্রতিযোগিতা করছিল। নিজেদের রূপ-যৌবন, যোগ্যতা উজাড় করে তারা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে প্রয়াস চালাচ্ছিল। ফলে জমে ওঠে নাচ-গানের আসর । আরব বেদুঈন গোত্রপতি এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সৌজন্যে ছিল এই বিনোদন ও ভোজানুষ্ঠান। অনুষ্ঠানে শরাব চলছিল পানির মত। এমন জমকালো অনুষ্ঠান ও বিনোদন পর্ব আরব বুদ্ুরা স্বপ্রেও দেখেনি । অনিন্দ্য সুন্দরী যুবতীরা তাদের মদ পান করাচ্ছিল এবং তাদের সঙ্গে যৌন সুড়সুড়িমূলক অশ্লীল আচরণ করছিল। ছএম.11000109.0017

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।