৭৯৭৯ ৯ শপ শপ পপ পপ ৯ পপ ০৭৯ পপ শপ সপ পপ ৯ শপ পপ পপ পপ ৭৯ ৭৭ শপ পপ ৯ ৭ সপ ৮ সত “তবে আমি তাদেরকে উজ্জীবিত দেখেছি” শেরযাদ বলে । “আমি তাদের মাঝে ক্লান্তি আর অবসাদের চিহ্ন পাইনি । ... আর বাহমান, আমার মনে হয় তারা এমন কোনো রহস্যময় প্রেরণায় উজ্জীবিত হয়ে লড়াই করে চলেছে, যা তাদের কখনো ক্লান্ত কিংবা হতাশ হতে দেয় না। তারা নিশ্চয় এমন নেশায় বুঁদ, যার কারণে তারা জয় ছাড়া পরাজয়ের কল্পনা করতে পারে না। বীরত্বের সঙ্গে এমন দুর্ধর্ষ লড়াই করা অথবা প্রাণ উৎসর্গ করার পেছনে অবশ্যই কোনো অদৃশ্য শক্তি আছে। নতুবা বছরের পর বছর ধরে এভাবে একটানা লড়াই করা কোনো মানুষের পক্ষে সম্ভব না।” “আমি এ কথা মানতে নারাজ যে, তাদের আকীদা-বিশ্বাস সাঠিক-সত্য” বাহমান বলে। “তবে একথা বলতে পারি যে, ধর্ম-বিশ্বাসের প্রেরণায় তারা উদ্দীপ্ত, আতোৎসর্গিত। আমরা আমাদের সেনাদের মাঝে এই মানসিকতা সৃষ্টি করতে পারিনি ।” “আপনি বলছিলেন, আমাদের আয়নুত তামারে যাওয়া উচিত ছিল” শেরযাদ বলে, “তার থেকে এটা কী ভাল হয় না যে, আমরা আপনাদের সঙ্গে থেকে যাই এবং সিপাহীদের মাঝে সুশৃঙ্খলা ফিরিয়ে এনে একযোগে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ি?” “এ মুহুর্তে তোমাদের আয়নুত তামারে যাওয়াও ঠিক না” বাহমান বলে, “আমাদের ভেবে-চিন্তে অগ্রসর হতে হবে ।” গু আম্বার শহরের দক্ষিণে ফোরাত নদীর পূর্বে উপকূল হতে কয়েক মাইল ভেতরে আশ্বারের মত একটি প্রসিদ্ধ বাণিজ্যিক শহর হলো আয়নুত তামার । বর্তমানে সেখানে শহর-বন্দরের নাম নেই; শুধু একটি ঝর্ণা আছে এই যা। তৎকালে আয়নুত তামারের সঙ্গে বহির্বিশ্বের বাণিজ্যিক যোগাযোগও ছিল। শহরটি ছিল কেল্লা পরিবেষ্টিত। যেমনি শানদার তেমনি মজবুত । এ কেল্লার প্রশাসক ছিলেন মাহরান বিন বাহরাম নামীয় এক পারস্য সালার। মাহরান গভীরভাবে দেখে আসছিল যে, মুসলিম বাহিনী একের পর এক রণাঙ্গণে পারস্য বাহিনীকে পরাস্ত করে চলেছে। তাদের যাত্রাপথে কোনো কেল্লা পড়লে তারা সেটাকে ছাতুতে পরিণত করে । বিভিন্ন ঘটনায় মাহরান এই দৃঢ় সিদ্ধান্ত নেয় যে, মুসলমানদের পরাজিত করে পারস্য ইতিহাসে নয়া রেকর্ড সৃষ্টি ছএদএম.11000109.0017
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।