Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৭৯৭ আশ পি ৮ ৭৯ পন আন ৯ এ পি ৯ শপ ৯ ৯ ৯ সপ শী শপ পপ পপ ০৭৮ সস ৯ ৭৯ শী সস সস সস সপ শেরযাদ বিস্তারিতভাবে জানায় যে, মুসলমানরা তাকে কিভাবে পরাস্ত করেছে। “আমার সেনাপতি অযোগ্য এবং কাপুরুষ প্রমাণিত হয়েছে” শেরযাদ বলে, “আর আমার একটি ভুল হয় যে, আমি ঈসায়ীদের উপর ভরসা করেছিলাম । আমাকে জানানো হয়েছিল যে, ঈসায়ীরা দৃর্দান্ত-দুর্ধর্ষ যোদ্ধা । কিন্তু বাস্তব কথা হলো, ঈসায়ীরা জানেই না যে, যুদ্ধ কাকে বলে?” “তোমরা হয়ত এ দিকটা ভাবনি যে, তোমরা পিছপা হয়ে মুসলমানদেরকে নিজেদের পেছন পেছন নিয়ে এসেছ” বাহমান চিন্তিত কণ্ঠে বলে । “আর তোমরা জান না যে, মাদায়েনে কোন খেলা চলছে। ... শাহী পরিবারের সদস্যরা সিংহাসনের উত্তরাধিকারের প্রশ্নে আপোষে রক্তে রঞ্জিত হচ্ছে। পারস্যের ইজ্জত রক্ষাকারী হিসেবে আমরা দু'চারজন সালার বেঁচে আছি মাত্র ।” “যখন সিংহাসন সালারদের ভাগ্যে আসবে, তখন তারাও শাহী খান্দানের মত একে অপরের শক্র হয়ে যাবে।” শেরযাদ বলে এবং জ্যোতিষীর মত এই মন্তব্য করে, আপনারা কী এখনও অনুমান করেননি যে, পারস্য সাম্রাজ্যের পতন শুরু হয়ে গিয়েছে? আমাদের সূর্য কি অস্তগামী নয়?” “শেরযাদ!” বাহমান কণ্ঠে ঝাঝ এনে বলে,“এঁ শপথের কথা ভুলো না, যা আমরা যরধুষ্ট্রের নামে করেছিলাম যে, পারস্য সাম্রাজ্যকে শক্রমুক্ত করতে আমরা জীবন বাজি রাখব। ... তোমরা শহর ছেড়ে এখানে চলে এসে ভুল করেছ।” “কোথায় যেতাম তাহলে?” “আয়নুত তামার!” বাহমান দৃঢ়কষ্ঠে বলে “আয়নুর তামার এখনও নিরাপদ; বরং এটা আমাদের একটি মজবুত ঘাটি । কেন্পলাদার মাহরান বিন বাহরাম যেমন লড়তে উত্তাদ তেমনি লড়াতেও পারঙ্গম। বিশ্বস্ত সুত্রে জেনেছি যে, সে ইতোমধ্যে আশেপাশের কতিপয় গোত্রের লোকদেরও নিজ পতাকাতলে আনতে সক্ষম হয়েছে। যদি মুসলমানরা ওদিকে যায়, তাহলে বিষয়টা এমন হবে যে, তারা পাহাড়ের সঙ্গে সংঘর্ষে গিয়েছে। একবার সেখানে গেলে তারা আর জান নিয়ে ফিরতে পারবে না। তারা লাগাতার যুদ্ধ করে চলেছে। তারা তো জিন নয়; মানুষই । তাদের মাঝে আর পূর্বের মত জোশ-প্রেরণা নেই।” ছএদএ.11000103.0017

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।