Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

ইরানের ভুবনখ্যাত সুন্দরী নারী ও নর্তকীরা এখনও মহলে ছিল কিন্তু তাদের সেই জৌলুস ও নৃত্যগীত পূর্ববৎ ছিল না। সবকিছুতে ভাটা পড়েছিল । প্রাসাদে নৃত্যের ঝংকার ছিল না। মদের গন্ধ থাকলেও তাতে রক্তের ঘ্বাণ মিশ্রিত হয়ে গিয়েছিল। আগে মদের আসর বসত চিত্ত বিনোদন ও ফুর্তির জন্য । আর এখন মদ পান করা হতো নিজেকে প্রবঞ্চিত এবং তিক্ত বাস্তবতাকে ভুলার জন্য । মাদায়েনের শাহী মহল সিংহাসন-মুকুট দখলের রণাঙ্গনে পরিণত হয়েছিল। মহলের অভ্যন্তরে নাটকের পর নাটক চলছিল। সিংহাসনে আরোহণ এবং অবতরণের হাস্যময় খেলা চলছিল । সিংহাসনে একজন উঠলে সবাই মিলে তাকে নামানো এবং সম্রাট হওয়ার খায়েশ চিরতরে বন্ধ করে দেয়ার বন্দোবস্ত চলত। এই মহল থেকে এক সময় হযরত খালিদ (রা.) এবং তীর বাহিনীর প্রতি বিদ্রুপের এই তীর চালানো হত যে, আরবের বুদ্ছু এবং লুটেরাদের পারস্য সাম্রাজ্যে পা রাখার দুঃসাহস কীভাবে হল? তারা এসেছে তো আর জান নিয়ে ফেরৎ যাবে না। মৃত্যুর পরোয়ানা তাদের এখানে টেনে নিয়ে এসেছে। কিন্তু অবস্থা এখন ভিন্ন । বর্তমানের চিত্র হলো, নিজ সাম্রাজ্যে থাকলেও তাদের পায়ের নিচে মাটি ছিল না। অন্যদের উপর প্রতাপ সৃষ্টিকারী সিংহাসন ও রাজমুকুট এখন হযরত খালিদ রো.) এবং মদীনার মুজাহিদ বাহিনীর প্রতাপে ছিল প্রকম্পিত। শুধু সিংহাসন আর রাজমুকুটই নয়, সমগ্র ইরান সাম্রাজ্য মুসলিম বাহিনীর পদানত হয়েছিল চূড়ান্তভাবে । মাদায়েনের জন্য এখন পরাজয় আর পিছপা হওয়া ছাড়া গত্যন্তর ছিল না। ৬৩৩ খ্রিষ্টাব্দের জুলাইয়ের কোনো একদিন মাদায়েনবাসী আরেকটি পরাজয়ের খবর শোনে । সংবাদদাতা কোনো দূত ছিল না; বরং খোদ শাসনকর্তা শেরযাদ ছিল। শেরযাদের পরাজিত বাহিনীর সংখ্যা ছিল অনেক । তাদের স্বাগত জানায় কিসরার নামকরা সালার বাহমান। সৈন্যদের অবস্থা দেখেই সে অনুমান করে ফেলে যে, চরম পরাজয় বরণ করে তারা এসেছে। “শেরযাদ!” বাহমান বলে “তোমাদের কাছে হাতিয়ারও নেই। আমি তোমাদের কাছে কী জিজ্ঞাসা করব?” “আপনাদের জিজ্ঞাসা করাও ঠিক নয়” শেরযাদ ক্লান্ত ও ধরাকণ্ঠে বলে। “আপনারাও তো তাদের সঙ্গে লড়েছিলেন, তখন কি পিছু হটেননি?” “তোমরা কেন্লা পরিবেষ্টিত ছিলে না?” বাহমান জিজ্ঞাসা করে “কেনার চারপাশে পরীখা ছিল। মুসলমানরা তো আর উড়ে যায় নি। তাহলে বল, সেসব দীর্ঘ পরীখা তারা কীভাবে পার হয়?” ছদএ.11000103.0017

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।