Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

প্রতাপশালী সম্রাটদের জীবদ্দশায় দীড়িয়ে ছিল। এটা ছিল কিসরার সেই মহল যাকে প্রতিরক্ষা শক্তির নিদর্শন মনে করা হত। তার মহলের বহির্দরজার ডানে-বামে দু"টি সিংহ বসা ছিল এটা ছিল কিসরার প্রতাপ ও দাপটের নিদর্শন। তবে সিংহ দু'টি রক্তে-মাংসের ছিল না; বরং পাথরে খোদাই করা প্রতিমূর্তি ছিল মাত্র । সিংহের প্রতিকৃতি ছাড়াও মহলের মাঝখানে একটি স্তন্ত ছিল, যা উপর হতে গোলাকৃতির ভাবে নেমে এসেছিল । স্তন্তটি ছিল খুবই লম্বা। স্তম্ভের মাথায় শিখা অনির্বাণ ছিল, যা দিনরাত জ্বলতে থাকত । স্তন্তটি তৈরী হলে পুরোহিতরা তাতে অগ্নিসংযোজন করেছিল । শিখা অনির্বাণ চালু হওয়ার পর এক এক করে কয়েক প্রজন্ম অতিবাহিত হয়, কিন্তু তা বিরতিহীনভাবে জুলতে থাকে । এই অগ্নি হতে বের হওয়া ধোয়া মহলের চতুর্দিকে কুগুলী আকারে এভাবে ছড়িয়ে পড়ত, মনে হত যরথুষ্্ট এই মহলকে নিজের আশ্রয়ে নিয়ে নিয়েছে। শিখা অনির্বাণ নিজ গতিতেই জ্লছিল। তার থেকে উ্িত ধোয়া কুগুলী আকারে এখনও শাহী মহলে প্রদক্ষিণ করছিল, কিন্তু ধোয়ার মতি-গতি বর্তমানে অনেকটা এমন ছিল যে, সে মহলকে আশ্রয় দেয়ার পরিবর্তে নিজেই আশ্রয় খুঁজে ফিরছিল। শাহী মহল যেটা এককালে অন্যদের জন্য প্রতাপ ও দাপটের ছিল, এখন তা ছিল নিজেই আতংকপ্স্ত ও ভীতসন্ত্রস্ত । মহলের শান-শওকত পূর্বের মতই ছিল, ধুমধাম আগের মতই ছিল কিন্তু মহলের অধিবাসীরা স্পষ্টভাবে অনুধাবন করতে শুরু করে যে, এই মহলের উপর প্রেতাত্বারা ভর করেছে। শাহী মহল থেকে এখন আগের মত প্রাণকাড়া আনন্দ-উচ্ছাস শুনা না যায়; বরং সেখান থেকে দিন-রাত মৃত্যুর আওয়াজ শোনা যেত। একটি অদৃশ্য হাত কিসরার পতনেতিহাস তার বংশের রক্তের কালি দ্বারা লিবছিল। সিংহাসনে অভিষেক মৃত্যুর পরোয়ানা সমতুল্য হয়ে গিয়েছিল। উরদৃশেরের মৃত্যুর পর যে-ই এ সিংহাসনে বসত রহস্যময়ভাবে সে গুপ্তহত্যার শিকার হয়ে যেত। পারস্যের কতিপয় সালার টলটলায়মান সাম্রাজ্যের অধঃপতন বিলধিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। যদি এ সব সালার উদ্যোগী না হত, তাহলে রাজ পরিবারে যে অস্থিরতা ও গৃহ বিবাদ চলছিল তার ধাক্কায় পারস্য সাম্রাজ্য ও তার সিংহাসন অনেক আগেই ধ্বসে পড়ত । নাঙ্গা-৫ ছএদএ.11000109.00107

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।