Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সি সস সন ৯ ক ৮ ১ ১ ক ও আত: কন্যাকে নিজেদের দাসী বানাব না। কারো অর্থ-সম্পদ স্পর্শ করব না। আমরা শুধু তাদের ধন-সম্পদ নিব, যারা পরাজিত হয়ে চলে গেছে । ... যান, শহরবাসীকে আমাদের পক্ষ হতে নিরাপত্তা ও শান্তির পয়গাম দিন। হযরত খালিদ (রো.) স্বীয় বাহিনীকে একটি নির্দেশ এই দেন যে, যারা আমাদের বিরুদ্ধে অন্ত্রধারণ করে চলে গেছে তাদের ঘর-বাড়ী তন্মাশী চালিয়ে তাদের যাবতীয় মালামাল ক্রোক করে আনা হোক। দ্বিতীয় আরেকটি নির্দেশ দেন যে, সারা শহরে ঘুরে ঘুরে শহরের বাসিন্দাদের মন থেকে মুসলিম-ভীতি দূর করে আশ্বস্ত করবে এবং অভয়বাণী শোনাবে ও এটা জানাবে যে, শহরে কোনো লুটপাট হবে না। শহর রক্ষা পাঁচিলের উপর শকুন অবতরণ করছিল । সেখানে বহু সংখ্যক অগ্নিপূজক সৈন্যের লাশ পড়েছিল। মারাত্মক আহত সৈন্যরা বেইশ অবস্থায় এদিক-ওদিক পড়েছিল । শহরের আকাশে-বাতাস মৃত্যুর গন্ধে ভারী হয়ে ছিল। হযরত খালিদ (রা.) এ কামরায় যান যেখানে নগর প্রধান শেরযাদ থাকতেন। সেটি ছিল একটি মহল । দুনিয়ার সর্বপ্রকার আয়েশী ও সৌখিন আসবাবপত্র দ্বারা মহলটি সুসজ্জিত ছিল। হযরত খালিদ (রা.) জমিনের উপর রাত যাপনে অভ্যস্থ থাকায় শেরযাদের মহলটি দেখে এই ভেবে হতবাক হয়ে যান যে, একজন মানুষ নিজেকে অন্যের উপর শ্রেষ্ঠ প্রতিপন্ন করতে কত ধন-দৌলত খরচ করতে পারে। হযরত খালিদ (রা.) নির্দেশ দেন যে, দামী ও মূল্যবান সামশ্রীগুলোকে গণীমতের মালের অন্তর্ভুক্ত কর। গুপ্ত ধনভাণ্তার অনুসন্ধান কর । ধনভাণ্তার খুঁজে পেতে দেরী হয় না। ভাণ্তারে স্বর্ণ, হীরা-জওহরের স্তূপ ছিল। স্বীকার করতে হযরত খালিদ (রা.)-এর সকাশে আসতে থাকে । হযরত খালিদ (রা.) করের টাকা ধার্ষ করে তা উসুল করার নির্দেশ দেন। এ সময় গুপ্তচরেরা এসে তাকে জানায় যে, পারস্যবাহিনী আয়নুত তামারে এসে সমবেত হয়েছে। এবারের যুদ্ধটি হবে অত্যন্ত ঘোরতর এবং ভয়াবহ । ছদএ.11000103.0017

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।