বেবেসের বব ০ ০৮ ০৯ ৮ সত ৮ ৭৯ ৮ সপ ৯ ৯৮ শপ ৭৯৭৯ শট পপ এ পপ ৯ আশ পপ পপ আন্তে আনে তক্তা পরীথার উপর দিয়ে ছেড়ে দেয়। তক্তাগুলো ছিল মাপের। ফলে তক্তার ওপাশ গিয়ে পরীখার ওপর প্রান্তে গিয়ে পড়ে । এটা ছিল অস্থায়ী কাঠের পুল, যা শেরযাদ এবং তার বাহিনী চলে যাওয়ার জন্য পরীখার উপর স্থাপন করা হয়। ফটক গলে সর্বপ্রথম যে অশ্বটি বেরিয়ে আসে তার ভাব-ভঙ্গিই বলে দেয় যে, সেটি শাহী আস্তাবলের ঘোড়া । ঘোড়ার আরোহী নিঃসন্দেহে সাবাতের শাসক শেরযাদ ছিল। তার পেছন পেছন বিশেষ বাহিনী বের হয়। কিছু ছিল পদাতিক আর কিছু অশ্বারোহী । সৈন্যদের মধ্যে কিছু লোক আহতও ছিল, তারা সঙ্গীদের কাধে ভর করে চলছিল। মৃত সৈন্যদের লাশ তারা মৃত্যুর স্থানেই ফেলে রেখে গিয়েছিল। পরাজিত এ বাহিনী শোকাহত অবস্থায় চলছিল আর মুসলমানরা নীরবতার সঙ্গে তাদের বিদায়ের দৃশ্য দেখছিল । একজন মুসলমানও তাদের প্রতি ব্যঙ্গ-বিদ্রুপ করে না, কাউকে কটাক্ষ করে না, বিজয়ের শ্লোগান দেয় না। হযরত খালিদ রো.) পথের এক পাশে ঘোড়ার পিঠে বসে সব কিছু দেখছিলেন । তাকে ক্রান্ত দেখাচ্ছিল কিন্তু তারপরেও চেহারায় বিজয়ের আনন্দ ও মুখে আল্লাহর কৃতজ্ঞতামূলক শব্দ ছিল। এটি ছিল ৬৩৩ খ্রিস্টাব্দের জুলাই মাসের একদিনের ঘটনা । এক এক করে যখন শেষ সিপাহী বেরিয়ে যায় তখন হযরত খালিদ (রা.) মুজাহিদ বাহিনীর আগে আগে থেকে দরজা দিয়ে শহরে প্রবেশ করেন। সেখানে তাকে স্বাগত জানানোর জন্য শহরের ধনী ও বণিক শ্রেণী দন্ডায়মান ছিল। দূর হতে শহরবাসীর শোরগোল শোনা যাচ্ছিল। এই ধরনের আওয়াজ ভেসে আসছিল “তারা এসে গেছে। ... মুসলমানরা এসে পড়েছে । ... পালাও ... আত্মগোপন কর।” হযরত খালিদ (রো.) ঘোড়া হতে অবতরণ করেন। আশ্বারের বিভিন্ন পেশার ও শ্রেণীর লোকেরা তাকে হাদিয়া পেশ করে। “শহরবাসী আমাদেরকে কেন ভয় পাচ্ছে?” হযরত খালিদ (রা.) নেতৃস্থানীয় লোকদের প্রতি লক্ষ্য করে বলেন, “তাদের বলুন যে, তাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই । আমরা এ শহর বিজয় করেছি ঠিকই কিন্তু শহরবাসীকে জয় করিনি। তাদেরকে অভয় দিয়ে বলুন যে, আমরা বন্ধুত্বে বার্তা নিয়ে এসেছি। আমরা কর নিলেও অহেতুক কারো প্রাণ নিব না। আমরা কারো ছএদএম.11000109.0010
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।