সস ৯ ৯ ৯ সপ ৯ ৯ ৯ সন ৯ সপ পি লন পপ শপ ৭৯ কস আস সত সপ পপ পপ ৮ ৯ পপ পপ ৯৯৯ পপ শপ ৭৮ ৯৭ ৭৮ ৭৮ অকস্মাৎ কেল্লার দরজা আরেকবার নড়ে উঠে। দরজার এক পাল্লা খুলে যায়। খোলা পাল্লা দিয়ে আবির্ভাব হয় মাত্র এক ব্যক্তির। লোকটি দরজা পেরোতেই কেল্লা পূর্ববৎ বন্ধ হয়ে যায়। লোকটি দু'হাত উচিয়ে উচ্চন্বরে বলে, সে শহরের দূত, সন্ধি সম্পর্কে আলোচনা করার জন্য এসেছে। এ সময়ে পাঁচিলের উপর হতে তীর বর্ষণও বন্ধ হয়ে যায়। “হে অগ্নিপূজারী!” হযরত খালিদ (রা.)-এর সামনে দূতকে নেয়া হলে তিনি তাকে সম্বোধন করে বলেন, “এবার তুমি কী খবর এনেছ? যরথুষ্ কি তোমাদের থেকে নজর ফিরিয়ে নেয়নি? এখনও কি তোমরা আল্লাহকে মেনে নিবে না?” “হে মদীনাবাসী! আমি অন্য কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না” দূত বলে। “আমি সাবাত শহর প্রধান শেরযাদের দূত । শেরযাদ বলেছেন, যদি আপনারা তাকে এবং শহরবাসীকে নিরাপদে শহর ছেড়ে চলে যেতে দেন, তাহলে শহর আপনাদের হাতে তুলে দেয়া হবে।” তবারী এবং ওকীদী লিখেন, হযরত খালিদ (রা.) এ শর্তও মেনে নেয়ার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি পুনরায় শহর-প্রাচীরের উচ্চতা দেখেন এবং চিন্তা করেন, এর উপরে যেভাবেই হোক যদি চড়া যেত। কিন্তু কাজটি এক ধরনের অসন্ভবই ছিল। “সাবাতের শাসক শেরযাদকে বলবে, খালিদ তার উপর দয়া করছে” হযরত খালিদ (রা.) দূতকে বলেন, তাকে বলবে, তিনি যেন স্বীয় বাহিনী নিয়ে এখান থেকে বেরিয়ে যান। তবে আরোহণের অশ্ব ছাড়া কেউ নিজের সাথে কোনো কিছু নিতে পারবে না। নিজেদের সমস্ত ধন-সম্পদ রেখে যেতে হবে এবং আমাদের সৈন্যদের সামনে দিয়ে যাবে । যদি তার এই শর্ত মনঃপুত না হয়, তাহলে শেষ কথা জানিয়ে দিবে যে, এ ধ্বংসযজ্ঞের জন্য যেন প্রস্তুত থাকে, যা তিনি ইতোপূর্বে কোনো দিন দেখেননি ।” দূত বার্তা নিয়ে ফেরত যায়। হযরত খালিদ (রা.) চতুর্দিকে বার্তা পাঠান যে, আপাতত তীরবর্ষণ স্থগিত রাখ । গ কিছুক্ষণ পর আরেকবার দরজা নড়েচড়ে ওঠে । দরজা সম্পূর্ণ খুলে যায়। বহু সৈন্য মোটা মোটা এবং খুব লম্বা লম্বা তক্তা নিয়ে বের হয়। তক্তার সাথে রশি বাধা ছিল। তারা তক্তাগুলো নিয়ে পরিখার কিনারায় উচু করে রেখে রশি ধরে ছদএ.11000109.0010
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।