Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সুপরিকল্পিত ও কৌশলী তীর বর্ষণে অগ্নিপূজারীদের সারি বিন্যাস ও দৃঢ়তায় ছেদ পড়ে। হযরত খালিদ (রা.) শক্রবহরকে এভাবে ঘুরিয়ে আনেন যে, নিজের বাহিনীকে কেল্লার ফাঁকের দিকে এগিয়ে নিয়ে তাদেরকে পরীখামুখী করে দেন। যাতে পরীখার ওপারের মুসলমানরা তাদের সামনা-সামনি পেয়ে তীরের টার্গেট করতে পারে এবং সামনে-পিছন উভয় দিক দিয়ে শক্রবহর তীর বর্ষণের মুখে পড়ে । হযরত খালিদ রো.) রণকৌশল হিসেবে তাদেরকে ক্রমেই পরীখার দিকে ঠেলে নিয়ে যেতে চেষ্টা করেন। যাতে তারা সহজেই ওপারের মুসলমানদের তীরের নাগালে চলে আসে । ঘোরতর লড়াই হয়। যুদ্ধের আগুন জ্বলতে থাকে দাউদাউ করে । মারমার, কাটকাট রবে যুদ্ধ এগিয়ে চলে । কেউ কাউকে এক তিল পরিমাণ ছাড় দিতে নারাজ। লড়াই জমে ওঠে । উভয়পক্ষ প্রাণান্ত কসরত চালায় প্রতিপক্ষকে পরাস্ত করতে। মুষ্টিমেয় মুসলমানদের বাগে পেয়ে অগ্নিপূজারী বাহিনী ক্ষুধার্ত শার্দুলে পরিণত হয়। অপূর্ব বীরত্বের পরিচয় দিয়ে তারা হার না মানা লড়াই অব্যাহত রাখে। মুসলিম বাহিনীও মুহুম্মহু নারাধ্বনি দিয়ে ক্ষিপ্ত চিতার মত স্থান পাল্টিয়ে পাল্টিয়ে অপূর্ব রণকৌশলে তাদের সকল আক্রমণ প্রতিহত করে । মোক্ষম সুযোগে ঝাঁপিয়ে পড়ে বজ্রের মত । গাজর-মূলার মত কেটে কেটে শক্রবুহ্য ভেদ করে এগিয়ে যায়। দ্বিমুখী আক্রমণের কবলে পড়ে শক্রবাহিনীর বীরত্বে এক সময় চিড় ধরে। সেনাপতির হাত থেকে চেইন অৰ কমান্ড ছুটে যায়। এঁক্যবদ্ধতার পরিবর্তে ছত্রভঙ্গ অবস্থায় যুদ্ধ চলতে থাকে । দ্বিমুখী আক্রমণে কুলিয়ে উঠতে না পেরে কিছু সৈন্য পরীখার মধ্যে গিয়ে পতিত হয়। এভাবে শক্রপক্ষ ক্রমেই কোনঠাসা হয়ে পড়ে (এক সময় তাদের মনোবল হারিয়ে যায়। যুদ্ধের গতি প্রতিকূলে দেখে শক্র সেনাপতি দ্রুত গিয়ে এই ভেবে কেল্লার দরজা বন্ধ করে দেয় যে, যাতে মুসলিম বাহিনী ভেতরে ঢুকতে না পারে । কেল্লার দরজা বন্ধ হতে দেখে অবশিষ্ট সৈন্যরাও রণে ভঙ্গ দিয়ে ভেতরে ঢুকে আত্মরক্ষা করার চেষ্টা করে। হযরত খালিদ (রা.) শহর রক্ষা প্রাচীর গভীর পর্যবেক্ষণ করেন । সহজসাধ্য না হলেও তিনি মুজাহিদ বাহিনীকে পাঁচিলের উপর উঠাতে চান। তীর জানা ছিল না যে, পীচিলের এপারে থাকা ইরানী সৈন্য এবং শহরবাসীদের অবস্থা কত করুণ ছিল। ছদএ.11000103.0010

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।