Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

এদিকে মুসলমানরা যখন পুল পারাপারে ব্যস্ত, ওদিকে তখন শহরে চলছিল পলায়নের জোর প্রস্তুতি। কে কার আগে পালিয়ে আত্মরক্ষা করবে এই প্রতিযোগিতা চলছিল শহরময়। শহর পাঁচিল হতে আহতদেরকে নামানো হলে দেখা যায় এক একজন সিপাহীর চোখে, মুখে একটি দুইটি তিনটি করে তীর বিদ্ধ হয়ে আছে। আহতদের সংখ্যা যতই বাড়ছিল, শহরে ত্রাস ও আতঙ্ক ততই বৃদ্ধি পাচ্ছিল । মানুষ চিৎকার করে ফিরছিল “সমঝোতা করে নাও, সন্ধি কর, দরজা খুলে দাও ।” শহর প্রধান শেরযাদের জন্য উদ্ভূত পরিস্থিতি বড়ই জটিল ছিল। তিনি নিজেও ছিলেন বিচক্ষণ । তিনি মানুষের আর্তচিৎকার শুনে এবং নারী-শিশুদের ভীত অবস্থায় আত্মরক্ষার জন্য ছুটোছুটি করতে দেখে অনুমান করে ফেলেন যে, এসব নিষ্পাপ-মাছুম শিশু এবং দুর্বলমতি নারীরা বেঘোরে প্রাণ হারাবে । তাদের ধ্বংসযজ্ঞ হতে বাচাবার একটি পন্থাই ছিল; আর তা হলো অস্ত্র সমর্পণ করা। তিনি তৎক্ষণাৎ প্রধান সেনাপতিকে ডেকে বলেন, আমি অযথা রক্তপাত ঠেকাতে চাই। “না” প্রধান সেনাপাতি আঁকে উঠে বলে । “এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন না। আমাকে আরেকবার ঘুরে দীড়ানোর সুযোগ দিন।” শেরযাদ প্রধান সেনাপতির কথায় চুপ হয়ে যান। তিনি আন্তরিকভাবে যুদ্ধখেলা বন্ধ করতে চাইলেও প্রধান সেনাপতির কারণে সুপ্ত ইচ্ছার বাস্তবরূপ দিতে পারেন না। প্রধান সেনাপতি শহর রক্ষা পাচিলের উপরে উঠে স্বীয় বাহিনীর অবস্থা স্বচক্ষে অবলোকন করছিল । তার তীরন্দায ফোর্স ক্রমেই কাহিল ও ধরাশায়ী হয়ে পড়ছিল। এ দৃশ্যও তার চোখ এড়ায় না যে, ইতিমধ্যেই মুসলিম বাহিনী পরিখা পার হয়ে এপারে চলে এসেছে। সেনাপতি এক দুঃসাহসিক সিদ্ধান্ত গ্রহণ করে। সে নির্বাচন করে এক প্লাটুন সৈন্য বাছাই করে এবং কেল্ার দরজা খুলে এ বাহিনীকে বাহিরে নিয়ে আসে। বাহিনীটি অতর্কিতে এঁ মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে, যারা পরিখা পেরিয়ে এসেছিল । পরিখার ওপারে দীড়ানো মুজাহিদ বাহিনী আগত শক্র বহরের উপর তীর বর্ষণ করতে থাকে। এই শক্র বহরের মোকাবেলা মুসলমানদের এ বাহিনীর সঙ্গে হয় যাদের সাথে খোদ সেনাপতি হযরত খালিদ (রা.) ছিলেন। মুসলিম -বাহিনীর ছদএম.11000109.0010

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।