Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

০ পিস শপ ৭ ৯ ৯ পপ লস পপ ৯ ৯ ০৮ সী শপ শন শপ সী সস শি সী ৯ ৯৯ পি সস পপ সপ সস সস পপ শহর রক্ষা পাচিলের উপর থেকে তীরন্দাযরা তীর বর্ষণ শুরু করে। এদিকে চোখ বিদীর্ণকারী মুসলিম তীরন্দাযরা দ্রুতগতিতে তাদের তীর বর্ষণ অব্যাহত রাখে। এ পর্যায়ে তাদের সংখ্যা এক হাজার নয়; বরং অনেক বেশি ছিল । উটের পুলে চড়ে এপার আগত মুসলমানদের কেউ কেউ শক্রপক্ষের তীরের আঘাতে আহত হচ্ছিল । কিন্তু মুসলিম বাহিনী এতে দমে না। তারা সব বাধা পেরিয়ে তুফানের গতিতে পুল দিয়ে পরিখা হয়ে এপারে আসতে থাকে এবং দ্রলত চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এঁতিহাসিকগণ লেখেন, মুসলমানদের এই অগ্রাভিযান অস্বাভাবিক বীরতৃব্য ক ছিল। স্রোতের মত মুসলমানদের আসার কারণে কিছু মুজাহিদ আহত ও শহীদ হলেও তাদের দৃঢ়তা ও বীরত্বে শক্রপক্ষের মধ্যে এমন প্রভাব সৃষ্টি করে যে, তা তাদের সৈন্যদের মনোবল সম্পূর্ণ ভেঙ্গে দেয়। মুসলমানদের জযবার কাছে তদের জযবা ফুটো বেলুনের মত চুপসে যায় । তাদের মধ্যে মুসলমান-ত্রাস পূর্ব থেকেই ছিল। এখন চোখের সামনে উট জবাই করে পুল বানানোর বিম্ময়কর বুদ্ধি দেখে তারা হতভম্ব হয়ে যায়। তীর বৃষ্টির মাঝেও যেভাবে মুসলমানরা পুল পার হতে থাকে, তাতে তাদের শেষ শক্তিটুকুও লোপ পেয়ে যায়। এক ধরনের আতঙ্ক ও ভয় তাদের এমনভাবে গ্রাস করে যে, পাঁচিলের উপরের তীরন্দাযদের সংখ্যা ক্রমেই হাস পেতে থাকে । কিছু কম হয় তীরের আঘাতে আহত হওয়ার কারণে আর বেশিরভাগ স্থান খালি হয়ে যায় পলায়নের পথ খোজার কারণে । রণে ভঙ্গ দেওয়ার একটি ব্যাপক অবস্থা তাদের মাঝে সৃষ্টি হয়েছিল । মাত্র একটি ইউনিট পরিখা পাড়ি দিয়েছিল । এই বাহিনীর প্রেরণা জযবা এই কারণে বেশি ছিল যে, খোদ সেনাপতি হযরত খালিদ রো.) তাদের সঙ্গে ছিলেন। শুধু তাই নয়, মরা উটের পুলে চড়ে যিনি সর্বপ্রথম পরিখা পার হন হন তিনি ছিলেন সেনাপতি নিজেই । তিনি পরিখা পার হয়েছিলেন তীর বৃষ্টির মধ্য দিয়ে। তীর তার ডান বাম দিয়ে উড়ে যাচ্ছিল এবং কতক তীর তার পায়ের কাছে এসে জমিনে বিদ্ধ হচ্ছিল। কিন্তু হযরত খালিদ (রো.) ছিলেন সম্পূর্ণ নির্ভীক । তিনি তীরবৃষ্টিকে পাত্তা দেন না। তীর বর্ষণ তার কাছে ছিল বৃষ্টিবর্ষণের মত। তিনি সমানতালে এগিয়ে চলেন। থেকে থেকে বিকট আওয়াজে বিঘোষিত হচ্ছিল “আল্লাহু আকবার'-এর নারাধ্বনি। এই জলদণগন্তীর ধ্বনি মুজাহিদ বাহিনীর রক্ত গরম করে দিচ্ছিল। প্রেরণাকে করছিল শাণিত, হিম্মতকে করছিল গগণচুহ্বী। নারাধ্বনির গর্জনে আল্লাহ্‌র সাক্ষাত রহমত ও বরকতও ছিল। ছএদএম.11000109.0010

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।