Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

পিস সস সস সস সস পি ৯ ৯ পি লজ ৯১ ৯ ৯ ৭৯ ৯ নস ৯ ৭৯ আন আআ ৭০ শেরযাদ সালারদের মন্তব্য শুনে মাথা নাড়েন। এই হেলনী ছিল ছ্যর্থবোধক। এটা সুস্পষ্ট ছিল না যে, তিনি কেন্লা প্রতিরক্ষার সিদ্ধান্ত নিলেন না কি হযরত খালিদ (রা.)-এর বার্তার উপর চিন্তা করে অন্য কোনো সিদ্ধান্ত নিতে চান। উপস্থিত সালাররা তার মস্তকহেলানীকে যুদ্ধ অব্যাহত রাখার সপক্ষে মনে করে এবং তারা পুনরায় কেল্লার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে তৎপর হয়ে পড়ে । ইতোমধ্যে আগত এক হাজার মুসলিম তীরন্দায ইউনিট আশ্বারের প্রায় দুই হাজার সিপাহীর চোখ ফুটো করে পিছনে সরে গিয়েছিল । শু হযরত খালিদ (রা.) শহরের চারপাশে আরেকবার ঘুরে আসেন । এবার তার দৃষ্টি নিবন্ধ ছিল পরিখার প্রতি । তিনি শেষমেষ পরিখা পাড়ি দেয়ার সিদ্ধান্ত নেন। একস্থানে পরিখার আয়তন কম ছিল। তবে এত কম নয় যে, দূর থেকে অশ্ব ছুটিয়ে এসে তা পাড়ি দেয়া যেতে পারে । হযরত খালিদ (রা.)-এর মাথায় এক নতুন পরিকল্পনা আসে । তিনি নির্দেশ দেন যে, যেসব উট দুর্বল হয়ে গেছে, অথবা অসুস্থ হয়ে পড়েছে, সেগুলো সামনে নিয়ে এসো। বাহিনীর সঙ্গে এমন অনেক উট ছিল যেগুলো যুদ্ধ সরঞ্জাম বহন করতে সমর্থ ছিল না। হযরত খালিদ (রা.)-এর নির্দেশে সেসব উট জবাই করে পরিখার এস্থানে নিক্ষেপ করা হয়, যেখানে পরিখার আয়তন কম ছিল । এত পরিমাণ উট জবাই করে এমনভাবে বিন্যস্ত করে উটগুলো ফেলা হয় যে, তাতে একটি পুল হয়ে যায়। “আল্লাহ তোমাদের জন্য গোশত ও হাড়ের পুল বানিয়ে দিয়েছেন” হযরত খালিদ (রা.) জোর আওয়াজে বলেন, “এখন পরিখা পার হওয়া কোনো ব্যাপার নয়।” উটের পুলটি সমতল ছিল না। এ পুল পার হওয়া ছিল সাংঘাতিক ঝুঁকিপূর্ণ । সিপাহীদের বারবার পা পিছলে যাচ্ছিল তথাপিও পারাপারের গতি ছিল দ্রুত । সেনানায়কের নির্দেশ পেয়েই পদাতিক মুজাহিদ বাহিনী এ আজব পুল দিয়ে পার হতে থাকে। কিছু সৈন্য পা পিছলে পানিতে পড়ে গেলেও উটের পা, ঘাড় ইত্যাদি ধরে ওপারে পৌছতে সক্ষম হয়। ছএদএ.11000103.00100

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।