Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৭৯ ০ শশী আআ পপ আস সস আপ পাপ শী সস এক ইংরেজ গবেষক কয়েকজন এঁতিহাসিকের উদ্ধৃতি দিয়ে লিখেন, মুসলমানদের পক্ষ হতে ৩ হাজার তীর এত দ্রুত উড়ে আসে যে, অগ্নিপূজারীরা আত্মরক্ষার কোনো সুযোগ পায় না। কিছু তীর শক্রর চোখ ছুঁতে ব্যর্থ হলেও মুখমণ্ডল অবশ্যই আহত করে। পারস্যের সৈন্যরা এবং তাদের মদদে আসা ঈসায়ীরা ভীড় করে পাচিলের উপর দীড়িয়ে থাকায় একটি তীরও ব্যর্থ হয় না। প্রত্যেকটি তীরে একজন না একজন আহত হয়-ই। তবারীর লেখনী মতে আশ্বারের অবরোধকে “জাতুল উয়ুন” বা চোখের জ্বালাও বলা হয়। মুসলিম বাহিনীর আকস্মিক এই হামলা শুধু শহরবাসীদের উপরে নয়; বরং পারসিক বাহিনীর মাঝেও ত্রাস সৃষ্টি করে । মুসলমানরা সেদিন জাদু দেখিয়েছিল। সাবাতের অগ্নিপূজারী শাসক শেরযাদ বিচক্ষণ এবং দূরদর্শী মানুষ ছিলেন। তিনি স্বীয় অভিজ্ঞতার আলোকে অনুমান করে ফেলেন যে, তার সৈন্যদের মাঝে লড়াই করার যে প্রেরণা ছিল তা স্থিমিত হয়ে গেছে। তিনি এটাও অনুমান করেন যে, তার সৈন্যরা পূর্বের পরাজয়ের কারণেও আতন্বগ্রস্ত ! তাই সবদিক বিবেচনা করে অযথা রক্তপাত না ঘটাতে তিনি হযরত খালিদ (রা.)-এর সঙ্গে সন্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি দু'জন আমীরকে কেল্লার বাইরে পাঠিয়ে দেন। পরিখার কাছাকাছি এসে তারা মুসলিম বাহিনীর কাছে জানতে চায়, তাদের সেনাপতি কোথায়? খবরটি হযরত খালিদ (রা.)-এর কর্ণগোচর হলে তিনি এসে উপস্থিত হন। দু'জনের একজন হযরত খালিদ (রা.)-কে বলে “আমরা আপনার সঙ্গে সন্ধি করতে চাই। তবে এমন শর্তে যা আমাদের পক্ষে গ্রহণযোগ্য হয়। সন্ধি হয়ে গেলে শেরযাদ স্বীয় বাহিনী নিয়ে আশ্বার ছেড়ে চলে যাবেন।” “শেরযাদকে বলুন, শর্ত আরোপের সময় পার হয়ে গেছে” হযরত খালিদ (রা.) বলেন। “এখন শর্ত আমরা দিব, তোমরা তা অবলীলায় মেনে নিবে ।” দূত হিসেবে আগত দু'জন ফিরে যায় এবং তারা শেরযাদকে হযরত খালিদ (রা.)-এর বার্তা পৌছে দেয়। শেরযাদ তার সালারদের দিকে তাকান । “আমরা এত তাড়াতাড়ি অস্ত্র সমর্পণ করব না” এক সালার বলে। “আমাদের সৈন্যের অভাব নেই” আরেক সালার বলে, মুসলমানরা পরিখা পার হয়ে আসতে পারবে না।” ছএদএ.11000103.00100

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।